গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

বাথরুমের স্যাঁতসেঁতে গন্ধ দূর করার ৭ উপায়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১৬ এএম ২০২৬
বাথরুমের স্যাঁতসেঁতে গন্ধ দূর করার ৭ উপায়
ছবি

ছবি সংগৃহীত

বাথরুমে মাঝেমধ্যে স্যাঁতসেঁতে বা বদ্ধ গন্ধ তৈরি হতে পারে। দ্রুত বাতাস চলাচলের জন্য সব বাথরুমে জানালাও থাকে না। তবে পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ উপায় মেনে চললে এ ধরনের গন্ধ প্রতিরোধ করা সম্ভব।

পরিচ্ছন্নতা সেবা প্রতিষ্ঠান স্পেকলেসের অপারেশন ম্যানেজার কারিনা টোনার বলেন, বাথরুমে স্যাঁতসেঁতে গন্ধের মূল কারণ আর্দ্রতা। তাই যত দ্রুত সম্ভব অতিরিক্ত আর্দ্রতা দূর করা জরুরি।

বাথরুমে স্বাভাবিকভাবেই আর্দ্রতা বেশি থাকে। এই আর্দ্রতা কমিয়ে গন্ধ দূর করতে পরিচ্ছন্নতা বিশেষজ্ঞরা সাতটি উপায় জানিয়েছেন।

১. ভেজা জায়গাগুলো মুছে ফেলুন

বাথরুমের আর্দ্রতা কমানোর সহজ উপায় হলো গোসল বা বেসিন ব্যবহারের পর কোথাও পানি জমতে না দেওয়া। কারিনা টোনার বলেন, আয়না, টাইলস ও শাওয়ারের দরজা মুছতে মাত্র এক মিনিট সময় লাগে। এতে পানি জমে থাকা ও ছত্রাক জন্মানোর ঝুঁকি কমে।

২. শাওয়ারের দরজা ও দেয়ালের পানি মুছে ফেলুন

শাওয়ারের দরজা ও দেয়ালে জমে থাকা পানিও মুছে ফেলা উচিত। এসব জায়গায় পানির ফোঁটা ঘণ্টার পর ঘণ্টা জমে থাকলে বাতাসের আর্দ্রতা বাড়তে পারে। কারিনা টোনার বলেন, এতে ছত্রাকের বিস্তার কমার পাশাপাশি পানির খনিজ উপাদান থেকে তৈরি দাগ ও কাচের ঝাপসাভাবও দূর হয়। ফলে শাওয়ারের জায়গা পরিষ্কার ও সতেজ থাকে।

৩. জানালা বা দরজা খোলা রাখুন

সব বাথরুমে জানালা থাকে না। তবে জানালা থাকলে তা খোলা রাখুন। এতে বাতাস চলাচল বাড়বে। জানালা না থাকলে দরজা খোলা রাখলেও আর্দ্রতা কমতে পারে।

পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ ডেরেক ক্রিশ্চিয়ান বলেন, দরজা খোলা রাখলে বাথরুম দ্রুত শুকায়। তাই দরজাটি এমনভাবে খোলা রাখুন, যাতে নিয়মিত বাতাস চলাচল করতে পারে এবং ভেতরের আর্দ্রতা বেরিয়ে যায়।

৪. আর্দ্রতা শোষণকারী উপাদান ব্যবহার করুন

কিছু উপাদান প্রাকৃতিকভাবে আর্দ্রতা শোষণ করে। বাথরুমে এসব উপাদান রাখলে স্যাঁতসেঁতে ভাব কমতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, আর্দ্রতা কমাতে সিলিকা জেল, আর্দ্রতা শোষণকারী দানা, কাঠকয়লার ব্যাগ কিংবা বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে।

ডেরেক ক্রিশ্চিয়ান বলেন, এসব উপাদান কার্যকর হলেও নিয়মিত পরিবর্তন করতে হয়। ফলে দীর্ঘ মেয়াদে খরচ বাড়তে পারে।

৫. আর্দ্রতা নিয়ন্ত্রণের যন্ত্র ব্যবহার করুন

বাথরুমে বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে আর্দ্রতা নিয়ন্ত্রণের যন্ত্র ব্যবহার করে তা কমানো যেতে পারে। ডেরেক ক্রিশ্চিয়ান বলেন, এ ধরনের যন্ত্র এমনভাবে বসানো যায়, যাতে পানি সরাসরি বের হয়ে যায়। তবে পানি জমা হয় এমন যন্ত্রও ব্যবহার করা যায়। এতে বাতাস থেকে কতটা পানি বেরিয়ে আসছে, তা বোঝা সম্ভব।

৬. গোসলের পর ফ্যান চালু রাখুন

বাথরুমে বায়ুনিষ্কাশক পাখা থাকলে গোসলের পর ২০ থেকে ৩০ মিনিট চালু রাখুন। কারিনা টোনার বলেন, এতে বাথরুমের আর্দ্র বাতাস বের হয়ে যায় এবং দেয়াল ও টাইলসের সংযোগস্থলে আর্দ্রতা জমার ঝুঁকি কমে।

বায়ুনিষ্কাশক পাখা না থাকলে সাধারণ পাখা চালিয়েও বাতাস চলাচলের ব্যবস্থা করতে পারেন। এতে বাথরুমের আর্দ্রতা কমবে।

৭. বায়ুনিষ্কাশক পাখা লাগান

এটি কিছুটা ব্যয়বহুল ও পরিশ্রমের কাজ হলেও দীর্ঘ মেয়াদে ভালো ফল দিতে পারে। কারিনা টোনারের মতে, বাথরুম সতেজ রাখার অন্যতম কার্যকর উপায় হলো বায়ুনিষ্কাশক পাখা লাগানো। এটি বাতাস চলাচল বাড়ায় এবং অতিরিক্ত আর্দ্রতা বাইরে বের করে দেয়।

ডেরেক ক্রিশ্চিয়ান বলেন, পাখা লাগানোর পর সেটি ঠিকমতো কাজ করছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। কারণ, অনেক সময় পুরোনো পাখা নষ্ট হয়ে গেলেও তা খেয়াল করা হয় না।

সূত্র: দ্য স্প্রুস

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

টিনএজার ছেলেকে যে কথা বলা উচিত নয়
২৫ নভেম্বর ২০২৬

টিনএজার ছেলেকে যে কথা বলা উচিত নয়

কিশোর বয়সী ছেলেকে বড় করে তোলা অনেকটা সরু দড়ির ওপর দিয়ে হাঁটার মতো। হয়তো এক মুহূর্ত আগেও সে প্রাণবন্ত...

তোমার সঙ্গে ব্রেকআপ’ বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে?
২৩ নভেম্বর ২০২৬

তোমার সঙ্গে ব্রেকআপ’ বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে?

স্বামী যদি তালাকের নিয়ত ছাড়া শুধু স্ত্রীকে শাসন করার জন্য ‘তোমার সঙ্গে ব্রেকআপ’ বা ‘আমার বউ নাই’—এ ধ...

শীতের সর্দি-কাশিতে উপকারী হতে পারে যে তিন ভেষজ চা
২৩ নভেম্বর ২০২৬

শীতের সর্দি-কাশিতে উপকারী হতে পারে যে তিন ভেষজ চা

চলে এসেছে শীতের মৌসুম। ঋতু পরিবর্তনের সঙ্গে আবহাওয়ার প্রভাবে বাড়ছে ঠান্ডাজনিত অসুস্থতা। সর্দি-কাশি,...

আজ ঘুরে বেড়ানোর দিন, কাটুক একঘেয়েমি
২২ নভেম্বর ২০২৬

আজ ঘুরে বেড়ানোর দিন, কাটুক একঘেয়েমি

জীবন মানেই কি শুধু কাজ, দায়িত্ব আর প্রতিদিনের একই রুটিন? সকাল থেকে রাত পর্যন্ত অফিস, সংসার কিংবা ব্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে