গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৭ এএম ২০২৬
পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

পলাতক আওয়ামী লীগ এ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পলাতক দলটি বুঝে হোক বা না বুঝে, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা সরকার কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের বিষয় যেটা বললেন সেটা আমরা ডিপ্লোমেটিকালি হ্যান্ডেল করছি।

এসময় ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক করা এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরের বিষয়টা আমার জ্ঞানে নেই। পরের বিষয়টা আমি এখনো জানি না, আপনার কাছে নতুন শুনলাম।’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনি কোনো বাধা বলতে বিষয়টা ওইভাবে নয়। আমরা দুই দেশের মধ্যে সাইনড এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে পলাতক আসামিকে, দণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা ফেরত চেয়েছি।’

তিনি বলেন, ‘এজ ইউজুয়াল এ রকম আরো আসামি যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নয়, সে রকম ক্ষেত্রেও এক্সট্রাডিশন চুক্তিতে কভার করা আছে যে উভয় দেশের মধ্যে সেরকম ডিপ্লোমেটিক চ্যানেলে যদি চাওয়া হয় তারা সেটা ফেরত দেয়। এবং এটা কিন্তু প্রচলিত আছে, এটা একটা রেগুলার প্রসেস। আমরাও দেই, সেই সমস্ত দেশ থেকেও আসামিদেরকে প্রত্যাবর্তন করায়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর অন্যান্য বিষয়গুলো হচ্ছে পতিত আওয়ামী শক্তি, পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে এবং তারা যেখানে এখানে সামাজিকভাবে, অঘোষিতভাবে রিকনসিলিয়েশন হয়ে গিয়েছিল, তাদের বরং বিপদের মুখোমুখি করছে। তারা বুঝে হোক না বুঝে হোক তাদের সে সমস্ত প্রতারণা এবং ফাঁদে পা দিচ্ছে। আশা করি দেশের জনগণ বুঝবে এবং তারাও বুঝবে যে পলাতক পার্টি যেন লুকায়িত পার্টিকে উত্তেজিত না করে।’

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সর্বসম্মতিক্রমে একসঙ্গে বসার পরিকল্পনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো পরের আলোচনা, আমার সঙ্গে তা বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী তাদের এনসিপির কয়েকজন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারা সাক্ষাৎকার চেয়েছিলেন। আর জোটগতভাবে অন্যান্য দলের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা পরিকল্পনা আছে, সেটা আপনারা জানতে পারবেন।’

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ
২৫ নভেম্বর ২০২৬

দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬...

তিন লাখ মেধাবী ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
২৫ নভেম্বর ২০২৬

তিন লাখ মেধাবী ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ন...

‘আ.লীগের সব অপরাধের তদন্ত হবে, রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে’
২৫ নভেম্বর ২০২৬

‘আ.লীগের সব অপরাধের তদন্ত হবে, রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে’

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অ...

রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে আবাসন খাতে মাফিয়াতন্ত্র: টিআইবি
২৫ নভেম্বর ২০২৬

রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে আবাসন খাতে মাফিয়াতন্ত্র: টিআইবি

রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী এবং প্রশাসনের একাংশের যোগসাজশে বেসরকারি আবাসন খাতে একধরনের মাফিয়াতন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে