গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৭ এএম ২০২৬
১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

ভারত ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধও নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।’

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই তিনি এই মন্তব্য করলেন।

সম্প্রতি হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান।

এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনা দেশে ফিরবেন বন্দি হিসেবে। তাকে হাতকড়া পরিয়ে কঠোর নজরদারির মধ্যে আনা হবে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়ার বিষয়টি ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’।

হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা বারবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। অন্যদিকে নয়াদিল্লি বরাবরই বলে আসছে, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

গ্রিসের আটককেন্দ্রে বন্দি হাজারো বাংলাদেশির দুর্দশা
২৫ নভেম্বর ২০২৬

গ্রিসের আটককেন্দ্রে বন্দি হাজারো বাংলাদেশির দুর্দশা

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি। তবে এই যাত্রায় কারও জীবনে...

ইন্দোনেশিয়ায় আটক রাসায়নিকবাহী জাহাজটি বাংলাদেশমুখী কি না, অজানা
২৫ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় আটক রাসায়নিকবাহী জাহাজটি বাংলাদেশমুখী কি না, অজানা

১৫টি কনটেইনারে ছিল ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট

রোহিঙ্গগণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
২৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গগণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আই...

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট, ন্যাটোর হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট, ন্যাটোর হুঁশিয়ারি

মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার ঘোষণা দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। রাশিয়া মহাকাশে পারম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে