গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

আগরতলায় আওয়ামী লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
আগরতলায় আওয়ামী লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। দলটির নেতাদের আগমন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রতিবাদে সীমান্তে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।

স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রতিনিধিদলে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরো সাত থেকে আটজন নেতা রয়েছেন। বিকেলে তাঁদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থলবন্দর ব্যবহার করে দেশে ফেরার চেষ্টা করতে পারেন বলে যে আলোচনা রয়েছে, সেই সম্ভাব্য প্রবেশপথগুলোর মধ্যে আগরতলা-আখাউড়া স্থলবন্দরও রয়েছে।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টার দিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান নেওয়ার প্রস্তুতি নেন। এরই মধ্যে বিপুলসংখ্যক নেতাকর্মী স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের নেতারা ভারতে পালিয়ে গেছেন। তাঁদের কাছে খবর এসেছে, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশপথ দিয়ে নাশকতা চালানোর উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল প্রবেশের চেষ্টা করছে।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা সীমান্তে অবস্থান করছেন, যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে নাশকতা চালাতে না পারে।

তবে আওয়ামী লীগের প্রতিনিধিদলের আগরতলা সফরের উদ্দেশ্য কিংবা বাংলাদেশে প্রবেশের কোনো পরিকল্পনার বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সানা/আপ্র/২৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন মজুরি প্রত্যাখ্যান, গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ
২৫ নভেম্বর ২০২৬

নতুন মজুরি প্রত্যাখ্যান, গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শিল্পাঞ্চলগুলোতে অসন্তোষ কমেনি। বুধবা...

ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু
২৫ নভেম্বর ২০২৬

ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীর মৃত্যু...

একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে
২৫ নভেম্বর ২০২৬

একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি...

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
২৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে