গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৭:১৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩১ এএম ২০২৬
ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ টমাস (৩৫)।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের মর্তুজার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

ওসি মতিউর রহমান বলেন, বোমা বা ককটেল বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নাম ও ঠিকানা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে
২৫ নভেম্বর ২০২৬

একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি...

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
২৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্...

খুলনা মহানগর পুলিশ কমিশনারসহ ১৪ কর্মকর্তাকে বদলি
২৫ নভেম্বর ২০২৬

খুলনা মহানগর পুলিশ কমিশনারসহ ১৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের...

খুলনায় দিনভর গোলাগুলি, আওয়ামী লীগ নেতা নিহত, নগরজুড়ে আতঙ্ক
২৫ নভেম্বর ২০২৬

খুলনায় দিনভর গোলাগুলি, আওয়ামী লীগ নেতা নিহত, নগরজুড়ে আতঙ্ক

খুলনায় দিনভর একের পর এক গুলির ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে