গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

ডায়াবেটিস দিবস উপলক্ষে এনডিফের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:২১ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩১ এএম ২০২৬
ডায়াবেটিস দিবস উপলক্ষে এনডিফের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
ছবি

ছবি সংগৃহীত

ডায়াবেটিসকে ‘মাদার অব অল ডিজিজেস’ বা ‘সর্বরোগের জননী’ উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদ্যন্ত্র, কিডনি, চোখ, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। এর চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন, চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধ করা হলে তা হবে উত্তম ও সাশ্রয়ী। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ নিন’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। ১৪ নভেম্বর বিশ্বব্যাপী ডায়াবেটিস দিবস পালিত হয়।

সেমিনারে ডায়াবেটিস রোগের ঝুঁকি ও জটিলতা মোকাবিলায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। তবে ন্যাশনাল ডক্টরস ফোরাম মনে করে, ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। সময়মতো রোগ শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসজনিত নানা জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম সভাপতি প্রতীক ইজাজ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু উর্মি। এ ছাড়া প্যানেল আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু মোহাম্মদ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জি এম মকবুল হোসেন ও নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল মুকীত। এ সময় স্বাগত বক্তব্য রাখেন এনডিএফের জেনারেল সেক্রেটারি ডা. মাহমুদ হোসেন বকাউল।

প্যানেল আলোচকরা ডায়াবেটিসকে ‘মাদার অব অল ডিজিজেস’ ও ‘সাইলেন্ট কিলার’ হিসেবে উল্লেখ করে বলেন, সংক্রামক রোগ থেকে মুক্তি মিললেও অসংক্রামক রোগ বানের মতো ছড়িয়ে পড়ছে। তাদের মতে, ডায়াবেটিসের মতো রোগে চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম ও সাশ্রয়ী; কারণ ডায়াবেটিসের জটিলতা শুরু হলে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়ে এবং চিকিৎসার বড় অংশজুড়ে রয়েছে জীবনযাত্রার পরিবর্তন। তারা জানান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের অন্যতম লক্ষ্য কিডনি। ডায়াবেটিসে আক্রান্তদের ৭ থেকে ১০ বছরের মধ্যে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা অনেক সময় অজানা থেকে যায়। ডায়ালাইসিস নির্ভর কিডনি রোগীদের ৫০ শতাংশেরই কারণ ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা গেলে কিডনি রোগীর চাপ কমানো সম্ভব।

সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা সবাই স্ট্রেসফুল লাইফ লিড করছি- যা আমাদের শরীরের সবকিছুকে পরিবর্তন করে দিচ্ছে। এতে ডায়াবেটিসের মতো রোগগুলো হচ্ছে। বিশ্বে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ভয়াবহ তথ্য হচ্ছে- এর মধ্যে ১০০ জনে ৪৩ জনই জানে না তারা ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশেও প্রায় ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিস আক্রান্ত রোগী রয়েছেন, যাদের বড় অংশই জানেন না তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তিনি জানান, ডায়াবেটিসের দুটি গুরুতর সমস্যা আছে। একটা হচ্ছে যে মানুষ জানে না তার ডায়াবেটিস আছে, দ্বিতীয়ত যারা জানে তারাও স্ট্রেসফুল লাইফ লিড করে; ঠিকমতো ওষুধ নিতে পারে না। এই পরিবেশ থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। ফলে অনিয়মিত রোগীদের শনাক্ত করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডা. মাহমুদা মিতু বলেন, এখন গ্রামেও প্রচুর মানুষের ডায়াবেটিস হচ্ছে। একদম গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে এই রোগ। সে জন্য সচেতনতামূলক প্রোগ্রাম এবং সনাক্ত করে কাউন্সেলিং করার প্রয়োজন আছে। কমিউনিটি স্ক্রিনিং, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা এবং বিনামূল্যে বা স্বল্পমূল্যে পরীক্ষার ব্যবস্থা করা জরুরি। আমাদের ডায়াবেটিস হওয়ার আগেই ডায়াবেটিস নিয়ে সচেতন হতে হবে। তিনি বলেন, দেশে খেলার মাঠ নাই, শিশুরা খেলতে পাচ্ছে না। এদিকে খাদ্যে ভেজাল। এ বিষয়গুলোর দিকে সরকারের নজর দিতে হবে। এক্ষেত্রে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও অ্যাড্রেস করতে হবে।

কেএমএএ/আপ্র/২৫.১১.২৬

সংশ্লিষ্ট খবর

ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
২৫ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরি...

রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে যেসব খাবার খাবেন
২৫ নভেম্বর ২০২৬

রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে যেসব খাবার খাবেন

শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে রক্তের লাল কণিকায় থাকা হিমো...

ডেঙ্গুতে এক দিনে আরো চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
২৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে আরো চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ...

হামের উপসর্গ নিয়ে একদিনে ৯ শিশুর মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে একদিনে ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৩৫১ শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে