গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

অন্যের নাম ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে দীর্ঘ ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি করার অপরাধে সাবেক সিপাহী আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে মোট সাড়ে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। ছদ্মপরিচয়ে চাকরির সময় উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, “জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা। কীভাবে সবকিছু জাল-জালিয়াতি করে দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা তুলে নেয়।”

দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, চারটি পৃথক অপরাধে আকবর আলীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ছদ্মবেশে বা অন্যের পরিচয়ে প্রতারণার দায়ে তাঁকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।

গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে চার বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহারের অপরাধে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ছদ্মনামে চাকরি করে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সরকারি কোষাগারে ফেরত দিতে বলা হয়েছে। পৃথক ধারায় দেওয়া সাজাগুলো একটির পর একটি কার্যকর হবে। ফলে তাঁকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু জানান, পলাতক আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম। তাঁদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাই স্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ এবং ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দিয়েছিলেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন।

অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অগোচরে তাঁর নাম-পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘ ৩৮ বছর ওই পরিচয়ে চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করেন তিনি।

দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরে সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ২০২২ সালের ৭ জুন মামলা করেন। পরে ২০২৪ সালের ২১ এপ্রিল আকবর আলীকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন তিনি। গত বছরের ১০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
সানা/আপ্র/২৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
২৫ নভেম্বর ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলার পুলিশ সুপারসহ ১৪ কর্মকর্তার দায়িত...

দুর্নীতির দুই মামলায় সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
২৪ নভেম্বর ২০২৬

দুর্নীতির দুই মামলায় সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের স...

হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে
২৪ নভেম্বর ২০২৬

হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাক...

জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে বিটিভি
২৪ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে বিটিভি

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে