গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪২ এএম ২০২৬
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ প্রদান করা হচ্ছে। আটটি ক্যাটাগরিতে ২৩টি স্বর্ণ ও রৌপ্য পদক বিতরণ করা হচ্ছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ প্রদর্শনী ও বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ে প্রদর্শনী, সেমিনার, শোভাযাত্রা, আলোচনা সভা ও রেসিপি প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার ছিল প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা। জাতীয় জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষি জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে খাতটির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩০ শতাংশ।

একই অর্থবছরে দেশে দুধ উৎপাদন হয়েছে ১৫৭ দশমিক ৫৩ লাখ টন, মাংস ৯০ দশমিক ৭০ লাখ টন এবং ডিম উৎপাদন হয়েছে প্রায় ২ হাজার ৫০৯ কোটি।

প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, টিকা উৎপাদন ও উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি চামড়াজাত পণ্য, হ্যাচিং এগ এবং ভবিষ্যতে হালাল মাংস ও দুগ্ধজাত পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসি/আপ্র/২৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
২৬ নভেম্বর ২০২৬

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এরই অংশ হি...

দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি
২৬ নভেম্বর ২০২৬

দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি

দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে বলে জানিয়েছেন রাষ্ট্...

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী
২৬ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধ...

রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুতের বাজারমূল্য ৯ কোটি টাকা
২৬ নভেম্বর ২০২৬

রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুতের বাজারমূল্য ৯ কোটি টাকা

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দুই দফায় জাতীয় গ্রিড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে