গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানলেন সংগীতশিল্পী ন্যান্সি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৭ এএম ২০২৬
পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানলেন সংগীতশিল্পী ন্যান্সি
ছবি

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদীর পাঁচ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটছে -ছবি সংগৃহীত

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদীর পাঁচ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটছে। স্বামীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৩৪ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ইংরেজিতে লেখা ওই পোস্টে ন্যান্সি জানান, দুজনের সম্মতিতেই তাঁরা আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি ও অভিজ্ঞতা সঙ্গে নিয়েই জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চান তাঁরা।

পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিচ্ছেদের সিদ্ধান্তের পর তাঁদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন এই সংগীতশিল্পী। অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাঁদের সবার কাছে আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝা, সম্মান দেখানো এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।’

জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে গ্রহণ করার প্রত্যাশা জানিয়ে ন্যান্সি আরো লেখেন, জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। সবসময় পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি।

এ বিষয়ে ন্যান্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে দুজনের ঘনিষ্ঠজনেরাও তাঁদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন বলে একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

গানের সূত্র ধরেই ন্যান্সি ও মহসিন মেহেদীর পরিচয় ও ঘনিষ্ঠতা। ২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একই বছরের ২ সেপ্টেম্বর বিয়ের খবর প্রকাশ্যে আনেন ন্যান্সি। ওই সময় মহসিন মেহেদী অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপমের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে।

মহসিন মেহেদী ন্যান্সির তৃতীয় স্বামী। এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন এই শিল্পী। ২০১২ সালের ২৪ মে তাঁদের বিচ্ছেদ হয়। ওই সংসারেও তাঁদের এক কন্যাসন্তান রয়েছে।

পরবর্তী সময়ে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। ২০২১ সালে তাঁদের দাম্পত্যজীবনেরও অবসান ঘটে। দ্বিতীয় সংসারেও তাঁদের এক মেয়ে রয়েছে।

২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু নাজমুন মুনিরা ন্যান্সির। এরপর একের পর এক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’, ‘দ্বিধা’, ‘এতো দিন কোথায় ছিলে’, ‘বুকের ভিতর’, ‘স্পর্শ’, ‘দু দিকে বসবাস’, ‘আকাশ হতে আমি চাই’, ‘ভালো না বাসলে কি বুঝা যায়’, ‘ডানা কাটা পরী’, ‘তুমি আমার জীবন’, ‘প্রেমিকা’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘ঝগড়ার গান’, ‘তুমি পাশে থাকলে’, ‘মেঘের ভেলায়’, ‘কতটা ভালোবাসি’, ‘ভালোবাসার রঙ’ ও ‘নিঃশ্বাস’।

‘প্রজাপতি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ন্যান্সি। তাঁর একক অ্যালবামের মধ্যে রয়েছে ‘ভালোবাসা অধরা’, ‘রঙ’, ‘মায়াবি আকাশ নীল’ ও ‘ভালোবাসো বলে’।
সানা/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিস ইউনিভার্স হলেন পুয়ের্তো রিকোর মনোবিজ্ঞানী জেনিফার
২৬ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্স হলেন পুয়ের্তো রিকোর মনোবিজ্ঞানী জেনিফার

৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। ১১৫ জন প্রতিযোগীকে পেছন...

অভিনেতা মামুনুর রশীদ আইসিইউতে
২৫ নভেম্বর ২০২৬

অভিনেতা মামুনুর রশীদ আইসিইউতে

 নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক মামুনুর রশীদ অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরি...

‘ফোর্স ৩’-এ ফিরছেন জন-নোরা জুটি
২৫ নভেম্বর ২০২৬

‘ফোর্স ৩’-এ ফিরছেন জন-নোরা জুটি

প্রায় ৬ বছর পর একসঙ্গে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জন আব্রাহাম ও নোরা ফাতেহি। শোনা যাচ্ছে, ‘ফোর্স ৩’...

‘যাত্রা বিরতি’র ভ্রমণে মোশাররফ করিম, সঙ্গে শিমু ও দিঘীরা
২৫ নভেম্বর ২০২৬

‘যাত্রা বিরতি’র ভ্রমণে মোশাররফ করিম, সঙ্গে শিমু ও দিঘীরা

ভ্রমণের আনন্দের তুলনা হয় না, রোমাঞ্চকর যাত্রা পথে যদি পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে থুত্থুরে বুড়ির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে