গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

বেরোবিতে ওবিই থেকে অ্যাক্রিডিটেশন অর্জনের পথ নিয়ে কর্মশালা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৭ এএম ২০২৬
বেরোবিতে ওবিই থেকে অ্যাক্রিডিটেশন অর্জনের পথ নিয়ে কর্মশালা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের গ্যালারি রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম হলো অ্যাক্রিডিটেশন অর্জনের মূল ভিত্তি। আর অ্যাক্রিডিটেশন হচ্ছে সেই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত আনুষ্ঠানিক স্বীকৃতি। তাই ওবিই শিক্ষাব্যবস্থাকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে শ্রেণিকক্ষে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি জানান, আগামী ১৯তম ব্যাচ থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পূর্ণাঙ্গভাবে ওবিই কারিকুলাম চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে প্রোগ্রাম লার্নিং আউটকাম (পিএলও) চূড়ান্ত করা, কোর্স লার্নিং আউটকাম (সিএলও)-পিএলও ম্যাপিং সম্পন্ন করা এবং অন্তত একটি সেমিস্টারের পূর্ণাঙ্গ প্রমাণাদি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

উপাচার্য আরো বলেন, অ্যাক্রিডিটেশন অর্জনের এই যাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সংশ্লিষ্ট বিভাগগুলোর পাশে থাকবে।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু লায়েক।

কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির (পিএসএসি) সদস্যরা অংশগ্রহণ করেন।
সানা/আপ্র/২৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে সরকারপতন হবে: রেজাউল করিম
২৫ নভেম্বর ২০২৬

হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে সরকারপতন হবে: রেজাউল করিম

তারেক মাহমুদ: আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং সরকারের পতন একই স...

আগরতলায় আওয়ামী লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান
২৫ নভেম্বর ২০২৬

আগরতলায় আওয়ামী লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগ...

নতুন মজুরি প্রত্যাখ্যান, গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ
২৫ নভেম্বর ২০২৬

নতুন মজুরি প্রত্যাখ্যান, গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শিল্পাঞ্চলগুলোতে অসন্তোষ কমেনি। বুধবা...

ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু
২৫ নভেম্বর ২০২৬

ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীর মৃত্যু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে