গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুতের বাজারমূল্য ৯ কোটি টাকা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:০২ এএম ২০২৬
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুতের বাজারমূল্য ৯ কোটি টাকা
ছবি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দুই দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ৯ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে প্রথম দফায় প্রায় ২ কোটি টাকা এবং দ্বিতীয় দফায় প্রায় ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

দ্বিতীয় দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটির প্রথম ইউনিট। এ সময় ঘণ্টায় প্রায় ৩২০ মেগাওয়াট হারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে এ সরবরাহ বন্ধ করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ করে রূপপুরের প্রথম ইউনিট। জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে বেশি, প্রায় ৩০ ঘণ্টা সরবরাহ অব্যাহত রাখা হয়।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে রূপপুরের প্রথম ইউনিট। ওই দফায় প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। দুই দফা মিলিয়ে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা বিদ্যুতের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৯ কোটি ৬ লাখ টাকা।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দ্বিতীয় দফায় দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারা কেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসেও এটি একটি নতুন মাইলফলক।

বিদ্যুৎ সরবরাহ শেষ হওয়ার পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক পরিচালনার সময় সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে পরিচালনসংক্রান্ত বিভিন্ন পরামিতি, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মদক্ষতা পর্যালোচনা করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ার সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ার সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের বিদ্যুৎ খাতে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 
সানা/আপ্র/২৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনার ফেরা নিয়ে সরকারের উদ্বেগ নেই
২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে সরকারের উদ্বেগ নেই

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট
২৬ নভেম্বর ২০২৬

২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

বার্ষিক সংস্কারকাজের জন্য বুধবার (২৫ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আ...

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটবাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ,...

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নে, নীতিমালা প্রকাশ
২৫ নভেম্বর ২০২৬

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নে, নীতিমালা প্রকাশ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে