গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

৩৬ বছর পর গণকবরে মিলল মুসলিম হত্যার সূত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪১ এএম ২০২৬
৩৬ বছর পর গণকবরে মিলল মুসলিম হত্যার সূত্র
ছবি

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর হাতে নিহত শত শত মুসলিমের পরিণতি কী হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন স্বজনেরা। ঘটনার ৩৬ বছর পর দেশটির পূর্বাঞ্চলের কুরুক্কালমাডাম এলাকায় একটি গণকবরে মানুষের কঙ্কাল পাওয়ায় নিখোঁজদের পরিবারের সদস্যদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আদালতের নির্দেশে পরিচালিত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ওই গণকবর থেকে কাটা দাগযুক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এখন এসব দেহাবশেষের পরিচয় শনাক্ত করার পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।

নিহতদের একজন ফৌজুল আমিরের বোন ৬০ বছর বয়সী ফৌজুল হিনায়া ৩৬ বছর ধরে তাঁর দুই ভাইয়ের খোঁজে অপেক্ষা করছেন। ১৯৯০ সালের জুলাইয়ে ব্যবসার কাজে যাওয়ার পথে কুরুক্কালমাডামের কাছে আমিরকে আটকে হত্যা করা হয়। কয়েক দিন পর তাঁর আরেক ভাই আবদুর রউফও অপহৃত হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

হিনায়ার আশা, ভাইদের দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হলে অন্তত মুসলিম রীতি মেনে তাঁদের দাফন করতে পারবেন।

১৯৯০ সালে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের কাত্তানকুডি ও এরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই। একই বছরের অক্টোবরে উত্তরাঞ্চল থেকে প্রায় ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে জোর করে উচ্ছেদ করা হয়। তাঁদের ঘরবাড়ি ও সম্পত্তি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল।

২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের অবসান হলেও এসব হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনার অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। কুরুক্কালমাডামের গণকবরের অনুসন্ধান সেই অজানা ইতিহাসের সত্য উদ্‌ঘাটন এবং স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

এসি/আপ্র/২৬/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

শিশুকন্যাকে কোলে নিয়ে সংসদে বক্তব্য ফাতিমার
২৬ নভেম্বর ২০২৬

শিশুকন্যাকে কোলে নিয়ে সংসদে বক্তব্য ফাতিমার

অস্ট্রেলিয়ার সংসদে শিশুকন্যা আলিয়াকে কোলে নিয়েই বক্তব্য দিয়েছেন সিনেটর ফাতিমা পেম্যান। সংসদে ডিজিটাল...

হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা: ভারত
২৫ নভেম্বর ২০২৬

হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা: ভারত

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং...

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের উদ্যোগ যুক্তরাষ্ট্রের
২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্তের ফল...

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, দেশজুড়ে উচ্ছ্বাস
২৫ নভেম্বর ২০২৬

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, দেশজুড়ে উচ্ছ্বাস

মহাকাশে পাকিস্তানের প্রথম নাগরিক হিসেবে ইতিহাস গড়েছেন ৪০ বছর বয়সী মুহাম্মদ জিশান আলী। চীনের তিয়াং গং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে