গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১১:৪৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০২ এএম ২০২৬
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে
ছবি

ছবি সংগৃহীত

কুয়াশার সঙ্গে হিমেল বাতাস, শীতের আগমনী বার্তা এখন স্পষ্ট চুয়াডাঙ্গায়। তাপমাত্রা নেমে আসায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব। একদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি গাছিরা, অন্যদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন শিশু ও বয়স্করা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনে শীত বাড়িয়েছে দুর্ভোগ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি ঢাকা পোস্টকে জানান, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।

শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন তারা।

শীতের এই পরিবর্তন অবশ্য নতুন কর্মব্যস্ততা তৈরি করেছে মৌসুমি খেজুর গাছিদের মধ্যে। গাছ থেকে রস আহরণের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে নল বসানোর কাজ শুরু করেছেন তারা। তাদের আশা, আর কয়েক দিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে টাটকা খেজুরের রস ও গুড়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের তরুণ চাষি সাদ্দাম হোসেন জানান, খেজুর গাছ তোলা তাদের পারিবারিক পেশা। তার বাবা ও দাদারা এই কাজ করতেন। এখন তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। অল্প কয়েক দিনের মধ্যে রস সংগ্রহ শুরু হবে। অন্য বছরের মতো এবারও উৎপাদিত গুড় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের বাইরেও পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তবে শীতের এই মৌসুমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোরের ঠান্ডা বাতাস উপেক্ষা করে জীবিকার তাগিদে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাদের। শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমছে।

চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক জালাল উদ্দিন বলেন, গত দুই দিন ভোরে বাড়ি থেকে বের হলেই শরীরে কাপুনি ধরে। রাস্তায় যাত্রীও আগের তুলনায় কম। তারপরও জীবিকার প্রয়োজনে রিকশা চালাতে হচ্ছে।

দিনমজুর রফিকুল ইসলাম বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ কমে যায়। সকালে কেউ কাজে ডাকে না তেমন। দুপুরে রোদ ওঠার পরই মাঠে কাজে যাওয়ার সুযোগ হয়।

এসি/আপ্র/২৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে সতর্কতা
২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে সতর্কতা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপরতা জোরদার কর...

মেহেরপুরে ভর্তি ফরম বিক্রিতে অনিয়মের অভিযোগ, বিপাকে অভিভাবকরা
২৬ নভেম্বর ২০২৬

মেহেরপুরে ভর্তি ফরম বিক্রিতে অনিয়মের অভিযোগ, বিপাকে অভিভাবকরা

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ...

ঢাবির ডিনস অ্যাওয়ার্ড পেলেন পাকুন্দিয়ার সাইকা আমিন অর্পি
২৬ নভেম্বর ২০২৬

ঢাবির ডিনস অ্যাওয়ার্ড পেলেন পাকুন্দিয়ার সাইকা আমিন অর্পি

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের ৭৩ জন মেধাবী শিক্ষার্থী...

হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে সরকারপতন হবে: রেজাউল করিম
২৫ নভেম্বর ২০২৬

হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে সরকারপতন হবে: রেজাউল করিম

তারেক মাহমুদ: আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং সরকারের পতন একই স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে