গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

আদালতপাড়ায় আবারো ককটেল বিস্ফোরণ, আইনজীবী হাসপাতালে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৩ এএম ২০২৬
আদালতপাড়ায় আবারো ককটেল বিস্ফোরণ, আইনজীবী হাসপাতালে
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর আদালতপাড়ায় আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।

এতে এক আইনজীবী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর আইনজীবীরা একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, বেলা ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং আটক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এসি/আপ্র/২৬/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
২৫ নভেম্বর ২০২৬

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

অন্যের নাম ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে দীর্ঘ ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি কর...

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
২৫ নভেম্বর ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলার পুলিশ সুপারসহ ১৪ কর্মকর্তার দায়িত...

দুর্নীতির দুই মামলায় সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
২৪ নভেম্বর ২০২৬

দুর্নীতির দুই মামলায় সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের স...

হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে
২৪ নভেম্বর ২০২৬

হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে