গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ১৩:২০ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৮ এএম ২০২৬
রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
ছবি

ছবি সংগৃহীত

রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ ধর্মীয় সমাবেশ।

নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং ও দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ আয়োজন।

তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, তালিম, নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন দ্বিনি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব কার্যক্রমের মাধ্যমে মুসল্লিদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় শনিবার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।

ইজতেমায় অংশ নিতে বদরগঞ্জ থেকে আসা জাহাঙ্গীর আলম বলেন, নিজের ঈমান আমলকে মজবুত করার জন্য ইজতেমায় আসা। মুসলিম উম্মাহর মধ্যে যে বিভেদ পার্থক্য তা দূর হয়ে যাক এই দোয়া করি, এত বড় মজমায় এসে খুব ভালো লাগছে।

পীরগঞ্জ থেকে আসা বুরহান বলেন, আমরা প্রত্যেকে যেন ইজতেমাকে কেন্দ্র করে হেদায়েত পেয়ে যাই, সবাই যেন ইজতেমা শেষে আল্লাহর রাস্তায় বের হয়ে দ্বীন শিক্ষা করতে পারে-এই দোয়া করি।

আয়োজক কমিটির দায়িত্বশীলদের একজন মাহমুদুল আমিন বলেন, ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের ইজতেমা আমলি ইজতেমা হবে। ইজতেমাকে কেন্দ্র করে আমাদের রংপুরের ইজতেমাকে কেন্দ্র করে অনেকগুলো বিদেশি জামাত এসেছে। তাদের সার্বিক সুযোগ-সুবিধা আমরা নিশ্চিত করেছি। ইজতেমাকে কেন্দ্র করে সব মুসলমান নরনারী যেন হেদায়েত পেয়ে যায় এই প্রত্যাশা করি।

জেলা ইজতেমার এবার রংপুরসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লি সমাগমের আশা করছে আয়োজকরা। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন বিদেশি জামাতের মেহমান ইজতেমায় অংশ নিচ্ছে। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে। এখন মারকাজের মুরব্বিরা বয়ান করছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির হাফিজুর রহমান হাফিজ।

এদিকে ইজতেমা ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম বলেন, মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি রাখা হয়েছে শতাধিক জেনারেটর। ওজুুগোসলের জন্য পর্যাপ্ত পানি ও ট্যাপ বসানো হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় তিন-চার হাজার মানুষ ওজু করতে পারবেন।

আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক কাজ করবে অর্ধশতাধিক মেডিকেল টিম। ইজতেমা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে।

এসি/আপ্র/২৬/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে
২৬ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে

কুয়াশার সঙ্গে হিমেল বাতাস, শীতের আগমনী বার্তা এখন স্পষ্ট চুয়াডাঙ্গায়। তাপমাত্রা নেমে আসায় জনজীবনে বা...

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে সতর্কতা
২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে সতর্কতা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপরতা জোরদার কর...

মেহেরপুরে ভর্তি ফরম বিক্রিতে অনিয়মের অভিযোগ, বিপাকে অভিভাবকরা
২৬ নভেম্বর ২০২৬

মেহেরপুরে ভর্তি ফরম বিক্রিতে অনিয়মের অভিযোগ, বিপাকে অভিভাবকরা

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ...

ঢাবির ডিনস অ্যাওয়ার্ড পেলেন পাকুন্দিয়ার সাইকা আমিন অর্পি
২৬ নভেম্বর ২০২৬

ঢাবির ডিনস অ্যাওয়ার্ড পেলেন পাকুন্দিয়ার সাইকা আমিন অর্পি

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের ৭৩ জন মেধাবী শিক্ষার্থী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে