গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বনভোজন

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১২ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪০ এএম ২০২৬
খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বনভোজন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ, সনদপত্র বিতরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে খুলনা মহানগরীর অরণ্য ইকো গার্ডেনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল সাহার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম তুহিন, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

এ ছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ আলী খান ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও মো. সাহেব আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান এবং খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সহসভাপতি মো. জাহিদুল ইসলামও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, দৈনিক সমকালের খুলনা ব্যুরোপ্রধান আবুল হাসান হিমালয়, খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মুসা রঞ্জু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক মো. হুমায়ুন কবির, খুলনা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব তিলক গোস্বামী এবং শ্যামা গ্রুপের স্বত্বাধিকারী সঞ্জু কর্মকার।

খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি শামীম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মো. হেলাল মোল্লা এবং নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা ও তুফান গাইন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। তাঁদের হাতে সদস্যপদের সনদপত্রও তুলে দেওয়া হয়। পরে বনভোজন উপলক্ষে আয়োজিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ-আড্ডায় অংশ নেন সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।
সানা/আপ্র/২৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফের গড়ে তোলা হবে
২৭ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফের গড়ে তোলা হবে

মুন্সীগঞ্জের ইজতেমায় স্বরাষ্ট্রমন্ত্রী

ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
২৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় এলাকায় আধিপত্য বিস্তার ও ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দ...

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা
২৭ নভেম্বর ২০২৬

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষি শ্রমিককে পিট...

বাকি টাকা চাওয়ায় ঘুমের ওষুধ খাইয়ে নারীকে হত্যা
২৭ নভেম্বর ২০২৬

বাকি টাকা চাওয়ায় ঘুমের ওষুধ খাইয়ে নারীকে হত্যা

দোকানে বাকি থাকা টাকা চাওয়াই কাল হলো গাজীপুরের পূবাইলের চা দোকানি শেফালী বেগমের (৪৬)। বকেয়া টাকা আদা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে