গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

ভারতে ঢুকে হাসিনাকে ধরে আনার হুমকি নাসীরুদ্দীন পাটওয়ারীর

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৫২ এএম ২০২৬
ভারতে ঢুকে হাসিনাকে ধরে আনার হুমকি নাসীরুদ্দীন পাটওয়ারীর
ছবি

শুক্রবার গাজীপুরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা সীমান্তে আসার দুঃসাহস দেখালে তাঁরা ভারতে ঢুকে তাঁকে ধরে বাংলাদেশে এনে ফাঁসিতে ঝোলাবেন। তিনি শেখ হাসিনাকে ‘চোর’ আখ্যা দিয়ে তাঁর শাস্তি নিশ্চিত করার কথাও বলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এনসিপি ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কি, আমরা ভারতে ঢুকে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশ এনে ফাঁসিতে ঝুলাবো। অনেকে বলে শেখ হাসিনা কি আসবে? আরে এতো চোর, বাংলাদেশের মানুষের ওপরে গুলি চালিয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা একটা চোর, এই চোরকে ধরে এনে আমাদের শাস্তি দিতে হবে।’

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গত আট মাসে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ঘনিষ্ঠতা দেখা গেছে। তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগ এবং বিএনপিকে বলবো, যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ান তাহলে মনে রাখবেন লক্ষ কোটি জনতা তৈরি হয়েছে যারা আপনাদের এই সিস্টেম আর বাংলাদেশের মেনে নেবে না।’

নির্বাচনের সময় তারেক রহমানকে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত না করার আহ্বান জানিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আবারো বলতে চাই, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন না।’ সামরিক বাহিনী, বেসামরিক প্রশাসন, নাগরিক সমাজ ও পোশাকশিল্পসহ বিভিন্ন ক্ষেত্র থেকে আওয়ামী লীগকে সরানোর দাবি জানান তিনি। সরকার তা করতে ব্যর্থ হলে ভবিষ্যতে তাঁরা এ দায়িত্ব নেবেন বলেও মন্তব্য করেন।

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার নিয়েও প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে ক্ষমতায় গিয়ে যদি তারেক রহমান শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার পিছিয়ে আছে, তাহলে আমরা ক্ষমতায় গিয়ে শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার করবো।’

গাজীপুরের শ্রমিকদের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শ্রমিকেরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার আহ্বান জানিয়ে তারেক রহমানের বিরুদ্ধে মালিকপক্ষের সঙ্গে যুক্ত হয়ে চাঁদাবাজি ও সিন্ডিকেট করার অভিযোগ করেন তিনি।

তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে। তাঁর মতে, গোলটেবিল বৈঠকের পরিবর্তে ঐক্য গড়ে তুলতে হবে রাজপথে।

ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘মোদি সরকারকে বলবো, আপনার মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, তার নিশ্চয়তা দিতে পারি না।’ বাংলাদেশে শান্তি থাকলে ভারতেও শান্তি থাকবে উল্লেখ করে তিনি বলেন, এ দেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না।

সভায় বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার। এ সময় এনসিপির গাজীপুর মহানগর ও জেলা শাখা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান
২৮ নভেম্বর ২০২৬

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও...

সংলাপের ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট: বৈঠকের পর জামায়াত জোট
২৭ নভেম্বর ২০২৬

সংলাপের ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট: বৈঠকের পর জামায়াত জোট

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী জামায়াতে...

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: মিয়া গোলাম পরওয়ার
২৭ নভেম্বর ২০২৬

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে মন...

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের পর ছাত্রলীগের মিছিল; আটক ২০
২৭ নভেম্বর ২০২৬

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের পর ছাত্রলীগের মিছিল; আটক ২০

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার মিছিলের ঘোষণা দিয়ে ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ লেখার মাত্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে