গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সর্বোচ্চ ৩০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২০ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫১ এএম ২০২৬
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সর্বোচ্চ ৩০ শতাংশ
ছবি

ছবি সংগৃহীত

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ এবং প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করে বিতর্কিত শিক্ষা সংস্কার আইন পাস করেছে ইতালি। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিলটি চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে গত ২০ নভেম্বর সিনেটে বিলটি পাস হয়েছিল।

নিম্নকক্ষে বিলের পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে। ভোটদান থেকে বিরত ছিলেন চারজন সংসদ সদস্য। নতুন আইনের ফলে মুসলিম ছাত্রীরা শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখ ঢাকা পোশাক পরতে পারবেন না। একই সঙ্গে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

তবে যেসব বিদেশি শিক্ষার্থী ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এ সীমা প্রযোজ্য হবে না। বিদেশি অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর বিধানও রাখা হয়েছে নতুন আইনে। এ ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শিক্ষাক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের নিয়মাবলিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইনটির চূড়ান্ত অনুমোদনের সময় পার্লামেন্টে তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা অধিবেশন কক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেগুলোতে লেখা ছিল, ‘স্কুলে কেউ বিদেশি নয়’।

বিরোধী দলগুলোর অভিযোগ, শিক্ষা খাতের মৌলিক সমস্যার সমাধান না করে সরকার বৈষম্যমূলক আইন প্রণয়ন করেছে। ফাইভ স্টার মুভমেন্টের সংসদ সদস্য আন্তোনিও কাসো বলেন, শ্রেণিকক্ষে কতজন বিদেশি শিশু রয়েছে, সেটি মূল সমস্যা নয়। বরং সব শিক্ষার্থীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা উপকরণ সরবরাহ করাই বেশি জরুরি।

তিনি আরো বলেন, স্কুল ভবনের নিরাপত্তা ও শিক্ষকদের কম বেতনের মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে এ আইনে কোনো উদ্যোগ নেই। বরং এটি বৈষম্য ও বর্ণবাদকে উসকে দেবে।

ডেমোক্রেটিক পার্টির শিক্ষা বিষয়ক প্রধান ইরেনে মানজিও আইনটির সমালোচনা করেছেন। তিনি বলেন, কোনো স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের সীমা ছাড়িয়ে গেলে তাদের অন্য স্কুলে স্থানান্তর করা হবে। শিক্ষার্থীদের জীবন ও পরিবেশের কথা বিবেচনা না করে পার্সেলের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হবে। এটি একটি দূরদর্শিতাহীন আইন।

বিরোধীদের তীব্র সমালোচনার মধ্যেও আইনটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন জোট। এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা বলেন, পার্লামেন্টের এ ভোট সরকারের সংস্কারমূলক কর্মকাণ্ডের প্রতি ক্ষমতাসীন জোটের ঐক্য ও সমর্থনের বড় প্রমাণ।

সূত্র: ইউরো নিউজ

এসি/আপ্র/২৮/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী
২৮ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে।...

লোকাল ট্রেনে বিয়ের আয়োজন, ব্যবস্থা নিতে বললো রেল কর্তৃপক্ষ
২৮ নভেম্বর ২০২৬

লোকাল ট্রেনে বিয়ের আয়োজন, ব্যবস্থা নিতে বললো রেল কর্তৃপক্ষ

লোকাল ট্রেনে বিয়ের আয়োজন, ব্যবস্থা নিতে বলল রেল কর্তৃপক্ষভারতের মুম্বাইয়ের ব্যস্ত লোকাল ট্রেনে এবার...

সফল অস্ত্রোপচার, বাসায় ফিরলেন নিউইয়র্কের মেয়র মামদানি
২৮ নভেম্বর ২০২৬

সফল অস্ত্রোপচার, বাসায় ফিরলেন নিউইয়র্কের মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির অ্যাকিলিস টেন্ডনে (গোড়ালির ঠিক ওপরে মানবদেহের সব...

বৈবাহিক ধর্ষণে দক্ষিণ এশিয়ায় ঝুঁকি ৩৫ শতাংশ বেশি
২৮ নভেম্বর ২০২৬

বৈবাহিক ধর্ষণে দক্ষিণ এশিয়ায় ঝুঁকি ৩৫ শতাংশ বেশি

বিবিসির প্রতিবেদন

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে