গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

এক কমলার চারায় বদলে গেল দুই ভাইয়ের ভাগ্য

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪২ এএম ২০২৬
এক কমলার চারায় বদলে গেল দুই ভাইয়ের ভাগ্য
ছবি

ছবি সংগৃহীত

একসময় যাঁর দিন কাটত বেকারত্ব আর অনিশ্চয়তায়, আজ তিনিই কমলা বাগান গড়ে পাল্টে দিয়েছেন নিজের জীবনের গতিপথ। একটি কমলার চারাকে পুঁজি করে শুরু হওয়া জেদ ও পরিশ্রমের ফল এখন ১৬ বিঘার বিস্তৃত লাভজনক বাগান। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুই ভাই হাবিবুর রহমান ও শফিউর রহমানের এই সাফল্য স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামে পা রাখলেই চোখে পড়ে সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা কমলার মনোমুগ্ধকর দৃশ্য। ভারী ফলের চাপে নুয়ে পড়েছে গাছের ডালপালা। সারি সারি গাছে শোভা পাচ্ছে চায়না-৩ জাতের রসালো কমলা। বাগানের সৌন্দর্য ও ফলনের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ফল ব্যবসায়ীরাও ভিড় করছেন বেগমপুরে।

হাবিবুর রহমান জানান, ২০০৮ সালে ভারত ভ্রমণে গিয়ে সেখানকার কমলা বাগান দেখে তাঁর মনে চাষাবাদের স্বপ্ন জাগে। দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন মাত্র একটি কমলার চারা। অন্যের ওপর নির্ভর না করে নিজ উদ্যোগেই সেই গাছ থেকে চারা উৎপাদন শুরু করেন তিনি। এভাবে প্রায় ৭০০টি চারা তৈরি করার পর বড় ভাই শফিউর রহমানকে সঙ্গে নিয়ে তিন বিঘা জমিতে কমলার আবাদ শুরু করেন।

ধীরে ধীরে নিজেদের ছয় বিঘা জমির পাশাপাশি আরও ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগানের পরিসর বাড়ান দুই ভাই। চার বছর পর গাছে ফল আসতে শুরু করে। পরবর্তী বছরগুলোতে ফলন ও বাগানের পরিধি—দুটিই বাড়তে থাকে। বর্তমানে ১৬ বিঘা জমির এই বাগান থেকে প্রতি মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার কমলা বিক্রি করছেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, বাগানে এখন ভরা মৌসুমের ব্যস্ততা। শ্রমিকেরা গাছ থেকে পাকা কমলা সংগ্রহ করছেন। বাছাই শেষে ক্যারেটে ভরে সেগুলো পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। অনেক ব্যবসায়ী সরাসরি বাগানে এসে দরদাম করে কমলা কিনছেন। এই বাগান ঘিরে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি পড়াশোনার ফাঁকে বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন এলাকার শিক্ষার্থীরাও।

শফিউর রহমান বলেন, তাঁদের বাগানের কমলা বেশ রসালো ও মিষ্টি। রং, স্বাদ ও মানের দিক থেকে আমদানি করা বিদেশি কমলার সঙ্গে পাল্লা দেওয়ার মতো হওয়ায় বাজারে এর চাহিদাও বাড়ছে।

ফল ব্যবসায়ী রুহুল আমিন জানান, দেশের মাটিতে চায়না-৩ জাতের এমন মানসম্মত কমলার বাম্পার ফলন দেখে তিনি মুগ্ধ। বাগান থেকে সরাসরি কমলা কিনে ঝিনাইদহ শহরে বিক্রি করে তিনিও লাভবান হচ্ছেন। তাঁর মতে, এই সাফল্য অন্য চাষিদেরও উৎসাহিত করবে।

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে সম্ভাবনাময় এ ধরনের ফল চাষে ভালো ফলন পাওয়া সম্ভব। হাবিবুর ও শফিউরের বাগানে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত থাকবে।

এসি/আপ্র/২৮/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ
২৮ নভেম্বর ২০২৬

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কর...

ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
২৮ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ২০০ শয্যাবিশিষ্ট রংপ...

তিন দিনের ছুটি শেষে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা
২৮ নভেম্বর ২০২৬

তিন দিনের ছুটি শেষে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। টানা কয়েক সপ্তাহের আন্দোলন-বিক্ষোভের পর মজুরি বোর্ড...

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে
২৮ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে

উত্তরের হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। ভোরের কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে