গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২২ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৭ এএম ২০২৬
ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে বিশ্বের ৩৪টি দেশের। তবে এসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য প্রযোজ্য নয়। মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন। এ ছাড়া একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য রয়েছে ভিসামুক্ত প্রবেশের সুযোগ।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা থেকে প্রকাশিত এক তালিকায় এসব তথ্য জানানো হয়েছে। তালিকাটি ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো-সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

এদিকে জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। অর্থাৎ এসব দেশে অফিশিয়াল পাসপোর্টধারীরা এই সুবিধার আওতায় পড়বেন না।

অন্যদিকে, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে।

উল্লেখ্য, ভিসা অব্যাহতির এ সুবিধা পাসপোর্টের ধরন ও ভ্রমণের উদ্দেশ্যের ওপর নির্ভরশীল। তাই সাধারণ পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসানীতি ও প্রবেশসংক্রান্ত শর্ত যাচাই করে নেওয়া জরুরি।

এসি/আপ্র/২৮/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

দেশের আকাশে রহস্যময় আলো, জানা গেল কারণ
২৮ নভেম্বর ২০২৬

দেশের আকাশে রহস্যময় আলো, জানা গেল কারণ

শুক্রবার সন্ধ্যায় দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে দেখা যায় রহস্যময় আলোর ঝলক। ঢাকা, নরসিংদী, পঞ্চগড়, রাজশ...

ভিসা ইন্টারভিউয়ে যেসব কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস
২৮ নভেম্বর ২০২৬

ভিসা ইন্টারভিউয়ে যেসব কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস

ভিসা ইন্টারভিউয়ের সময় জরুরি কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। শ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
২৮ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্...

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে ভারতে
২৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে ভারতে

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে