গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪১ এএম ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সেখানে পৌঁছালে তাকে অভিবাদন জানান আয়োজকরা।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।

এসি/আপ্র/২৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভিসা ইন্টারভিউয়ে যেসব কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস
২৮ নভেম্বর ২০২৬

ভিসা ইন্টারভিউয়ে যেসব কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস

ভিসা ইন্টারভিউয়ের সময় জরুরি কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। শ...

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে ভারতে
২৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে ভারতে

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জ...

আগামী বছর থেকে এক কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল
২৮ নভেম্বর ২০২৬

আগামী বছর থেকে এক কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল

২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বা দুপুরের খাবার কর্মসূচি চালু করবে সরকা...

আজ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট দেবেন লক্ষাধিক শ্রমিক
২৮ নভেম্বর ২০২৬

আজ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট দেবেন লক্ষাধিক শ্রমিক

দীর্ঘ আট বছর পর আজ শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 9 ঘন্টা আগে