গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

চমক নিয়ে ১৫ বছর পর ফিরলো শাহরুখ-কারিনা জুটি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৯ এএম ২০২৬
চমক নিয়ে ১৫ বছর পর ফিরলো শাহরুখ-কারিনা জুটি
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে আবারো পর্দায় একসঙ্গে দেখা গেল বলিউড তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এ একসঙ্গে নেচেছেন এই দুই তারকা।

গানটি প্রকাশের পর থেকেই তাদের জুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

শাহরুখ ও কারিনাকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রা.ওয়ান’-এ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেননি তারা। অবশেষে ‘কিং’ সিনেমার গানের মধ্য দিয়ে পর্দায় ফিরল জনপ্রিয় এই জুটি।

নতুন গানটি উন্মোচন করা হয়েছে মেটার ‘হাউস অব ইনস্টাগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭০০-এর বেশি কনটেন্ট নির্মাতা অংশ নেন। বর্তমানে গানটি জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

‘ড্যাডি কুল’ মূলত জনপ্রিয় ব্যান্ড বনি এমের বিখ্যাত গানের বলিউড সংস্করণ। নতুন সংস্করণটির সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। হিন্দি গানটি লিখেছেন কুমার, আর নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।

গানটিতে শাহরুখের চেনা পর্দা উপস্থিতির পাশাপাশি কারিনার সঙ্গে তার নাচও দর্শকদের নজর কেড়েছে। এর আগে ‘কিং’ সিনেমার ‘তু মিল যায়ে’ গানটি প্রকাশিত হয়েছিল। সেখানে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখ ও কারিনার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। তার আগেই নতুন গান দিয়ে দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছেন শাহরুখ ও কারিনা।

এসি/আপ্র/২৮/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

পাহাড়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীর তিন দিনের বিয়ের উৎসব
২৮ নভেম্বর ২০২৬

পাহাড়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীর তিন দিনের বিয়ের উৎসব

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়েকে ঘিরে কয়েক দিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা। কখনো বিয়ের নিমন...

নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু আর নেই
২৭ নভেম্বর ২০২৬

নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু আর নেই

নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। এক বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই কর...

এবার সিনেমায় গাইবেন বুবলী
২৬ নভেম্বর ২০২৬

এবার সিনেমায় গাইবেন বুবলী

ছিলেন সংবাদ পাঠিকা। এরপর হয়েছেন সিনেমার অভিনেত্রী। অভিনয়ে সাফল্যও পেয়েছেন বেশ। কিন্তু শবনম বুবলীর যে...

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি
২৬ নভেম্বর ২০২৬

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি

সেই ছবির ক্যাপশনেও ভালোবাসাময় কথা লিখেছিলেন গায়িকা। অথচ বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে