গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

কারাগারের ফটকে সন্তানের শেষ মুখ দেখলেন শারমিন

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ১৫:১২ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৭ এএম ২০২৬
কারাগারের ফটকে সন্তানের শেষ মুখ দেখলেন শারমিন
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর পর মায়ের প্যারোলে মুক্তির আবেদন করার ইচ্ছা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। পরে স্বজনরা সন্তানের মরদেহ ফ্রিজিং ভ্যানে করে কারাগারে নিয়ে যান। কারাগারের ফটকে সন্তানের শেষ মুখ দেখে বিদায় জানান শারমিন।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাশবাহী ফ্রিজিং ভ্যানে তূর্যের মরদেহ নিয়ে কাশিমপুর কারাগারে যান পরিবারের সদস্যরা। পরে তাঁরা মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে বন্দি শারমিন সুলতানাকে মরদেহ দেখান। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন।

কারাবন্দি শারমিন সুলতানা শর্মির বয়স ৪৪ বছর। তিনি ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। শারমিন ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাঁদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাঁকে গ্রেফতার দেখানো হয়। এরপর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

তিনি আরো বলেন, তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। জন্মের পর থেকে মায়ের হাতেই তার খাওয়াদাওয়াসহ সবকিছু হতো। শারমিন গ্রেপ্তার হওয়ার পর সে মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ সেবন করতে না পারায় অসুস্থ হয়ে পড়ে। মায়ের অপেক্ষায় থাকতে থাকতেই সে মারা যায়।

শাহাদাত হোসেন নিপুন অভিযোগ করে বলেন, আটকের আগে শারমিনের নামে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাঁকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে। তাই বাধ্য হয়ে স্ত্রীর কাছে সন্তানের মরদেহ নিয়ে এসেছেন।

কারাগার থেকে বেরিয়ে শারমিন সুলতানার ছোট বোন শাম্মী বলেন, তাঁর বোন ২০২২ সাল থেকে রাজনীতি করেন না। তাঁকে মিথ্যা অভিযোগের মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। রাষ্ট্র তাঁর বোনকে জামিন দেয়নি। বোনের অভাবেই তাঁর সন্তান মারা গেছে। মাত্র পাঁচ মিনিটের জন্য বোনকে সন্তানের মুখ শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়েছে।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। পরে নিয়ম অনুযায়ী তাঁকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এক কমলার চারায় বদলে গেল দুই ভাইয়ের ভাগ্য
২৮ নভেম্বর ২০২৬

এক কমলার চারায় বদলে গেল দুই ভাইয়ের ভাগ্য

একসময় যাঁর দিন কাটত বেকারত্ব আর অনিশ্চয়তায়, আজ তিনিই কমলা বাগান গড়ে পাল্টে দিয়েছেন নিজের জীবনের গতিপ...

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ
২৮ নভেম্বর ২০২৬

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কর...

ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
২৮ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ২০০ শয্যাবিশিষ্ট রংপ...

তিন দিনের ছুটি শেষে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা
২৮ নভেম্বর ২০২৬

তিন দিনের ছুটি শেষে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। টানা কয়েক সপ্তাহের আন্দোলন-বিক্ষোভের পর মজুরি বোর্ড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে