গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৪ এএম ২০২৬
চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর
ছবি

ছবি সংগৃহীত

নতুন সিনেমা ‘ইথা’র জন্য ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এতে সিনেমার শেষ পর্যায়ের গানের নাচের মহড়ায় বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। এমনকি শুটিংয়ের দ্বিতীয় দিন গুরুতর চোটও পান অভিনেত্রী। 

 

সম্প্রতি এসব অভিজ্ঞতার কথা জানিয়েছেন সিনেমাটির নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট। বৈভবী জানান, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর পর দ্রুত নাচের বিভিন্ন ধাপ অনুশীলন করা শ্রদ্ধার জন্য কঠিন হয়ে পড়ে। ভ্যারাইটি ইন্ডিয়াকে তিনি বলেন, ‘পরিচালক লক্ষ্মণ উতেকর উল্টো ক্রমে শুটিং করার সিদ্ধান্ত নেন। 

 

অর্থাৎ, দ্বিতীয় অংশের পাশাপাশি শেষের গানের দৃশ্য দিয়েই শুটিং শুরু হয়। ওই পর্যায়ের চরিত্রের জন্য শ্রদ্ধার ওজন তখন প্রায় ১০ থেকে ১২ কেজি বেড়েছিল। 

 

বাড়তি ওজনের কারণে দ্রুত নাচের মুদ্রা পরিবর্তনের সময় হাঁটু ও পায়ের পেশিতে চাপ পড়ে, পাশাপাশি শারীরিক সক্ষমতার ওপরও প্রভাব পড়ে। তাই আমরা কঠোর মহড়া ও শারীরিক প্রস্তুতি চালিয়ে গেছি। একেকবার এক ঘণ্টা করে এগিয়েছি।’

 


শুটিংয়ের দ্বিতীয় দিনই গুরুতর চোট পান শ্রদ্ধা। বৈভবী জানান, দুপুরের খাবারের বিরতির ঠিক আগে খালি পায়ে নাচছিলেন অভিনেত্রী। দিনের গরমে মেঝে উত্তপ্ত হয়ে ওঠায় পায়ের সঙ্গে মেঝের ঘর্ষণ থেকে চোট পাওয়ার ঝুঁকি তৈরি হয়। 

বৈভবী বলেন, ‘ঘটনাটি আমাদের সবার মনোবলে প্রভাব ফেলেছিল। তবে ছয় সপ্তাহ থেকে দুই মাসের বিরতি এবং কঠোর ফিজিওথেরাপির পর আমরা নতুন উদ্যমে কাজে ফিরি। এরপর প্রতিটি লাবনি নাচের আগে ও পরে বাধ্যতামূলকভাবে ওয়ার্মআপ, কুলডাউন ও ফিজিওথেরাপির ব্যবস্থা রাখা হয়।’ 

মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবনি নৃত্যধারার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ইথা’। 

শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী।

আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

ডিসি/আপ্র/২৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি
২৮ নভেম্বর ২০২৬

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি

সুন্দরী প্রতিযোগীতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংল...

সারা অর্জুনের নতুন চমক
২৮ নভেম্বর ২০২৬

সারা অর্জুনের নতুন চমক

যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী সারা অর্জুন। এটি...

রহস্য, রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজ
২৮ নভেম্বর ২০২৬

রহস্য, রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজ

বছরের শেষ মাস ডিসেম্বরকে ঘিরে দর্শকদের জন্য একগুচ্ছ নতুন সিরিজ নিয়ে আসছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর...

এপ্রিলে ঢাকায় আসতে পারেন ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা
২৮ নভেম্বর ২০২৬

এপ্রিলে ঢাকায় আসতে পারেন ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা

রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষ হতে না হতেই ঢাকার মঞ্চে আরেক আন্তর্জাতিক সংগীত তারকাকে আনার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে