গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শার্মা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৫ এএম ২০২৬
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শার্মা
ছবি

ছবি সংগৃহীত

যার নেতৃত্বে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, সেই রোহিত শার্মার কাঁধে ফের গুরুদায়িত্বটি তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৭ সালের আসরে দলটির অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতের বিস্ফোরক ওপেনারকে। হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারানোর তিন বছর পর, দায়িত্বটি ফিরে পেলেন রোহিত। 

তাকে অধিনায়ক করার কথা শুক্রবার জানায় মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের পরের আসরের জন্য হার্দিককে ধরে রাখেনি মুম্বাই। এই পেস বোলিং অলরাউন্ডারকে পাঞ্জাব কিংসে দিয়ে পেসার আর্শদিপ সিংকে দলে নেয় তারা। 

আগামী বছরের এপ্রিলে ৪০তম জন্মদিন পালন করতে যাওয়া রোহিত সবশেষ ২০২৩ সালে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন। সেবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে বিদায় নেয় দলটি। 

 

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, অধিনায়কত্বের জন্য রোহিতের পাশাপাশি আরও কয়েকজনের কথা বিবেচনা করে মুম্বাই। তাদের মধ্যে ছিলেন জাসপ্রিত বুমরাহ, সুরিয়াকুমার ইয়াদাভ, তিলাক ভার্মা ও নিউ জিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। 

শেষ পর্যন্ত সফল অধিনায়ককেই বেছে নিয়েছে তারা। “মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের বিশাল একটি অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া সবসময়ই আমার জন্য অনেক গর্বের বিষয়। সামনের মৌসুম নিয়ে নীতা (আম্বানি) ভাবি ও আকাশের সঙ্গে আলোচনা বেশ রোমাঞ্চকর ছিল। 

 

আমরা কী অর্জন করতে পারি, তা নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। “আইপিএলের ২০তম আসর এবং সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমি প্রস্তুত। 

আমাদের ‘পাল্টান’দের (মুম্বাইয়ের সমর্থক) উদযাপনের অনেক উপলক্ষ এনে দিতে চাই। নিজেদের ঘরানার ক্রিকেট খেলা, দল হিসেবে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং খেলাটা উপভোগ করাই থাকবে মূল লক্ষ্য।”


আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ১৬৩ ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার অধিনায়কত্বে ৯৩টি ম্যাচ জিতেছে দলটি, হেরেছে ৭০টিতে। রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএলের ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছে তারা- ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে। 

২০২৪ সালের আইপিএলের আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে দলে নেয় মুম্বাই। এরপর রোহিতকে সরিয়ে তাকে অধিনায়ক করা হয়। হার্দিকের নেতৃত্বে পরের তিন মৌসুমে ভালো করতে পারেনি টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দলটি। 

 

হার্দিকের নেতৃত্বের প্রথম মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করে মুম্বাই। পরের মৌসুমে প্লে-অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় তারা। আর ২০২৬ সালের আইপিএল শেষ করে নবম স্থানে থেকে। মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমেই ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হয় হার্দিককে। 

 

পরেও চাপের মুখে ছিলেন তিনি। তার নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা চলতে থাকে। নিজের পারফরম্যান্সেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। 

 

শেষ পর্যন্ত গত বছর ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেন, তিনি নতুন ঠিকানায় যেতে প্রস্তুত। তাকে ধরে রাখার সম্ভাবনাসহ পুরো পরিস্থিতি পর্যালোচনা করে হার্দিকের বদলে আর্শদিপকে নেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বাই।

ডিসি/আপ্র/২৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শেষ সময়ে গোল হজম করে মায়ামির বিদায়
২৮ নভেম্বর ২০২৬

শেষ সময়ে গোল হজম করে মায়ামির বিদায়

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় টিকে থাকতে জিততেই হতো ইন্টার মায়ামির। কিন্তু বেশ কিছু সুযোগ পেলেও সেটি করতে...

আবারও পাকিস্তানের কাছে হেরে আশাভঙ্গ বাংলাদেশের
২৮ নভেম্বর ২০২৬

আবারও পাকিস্তানের কাছে হেরে আশাভঙ্গ বাংলাদেশের

ওপেনারদের ব্যর্থতার পর একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করলেন শাহাদাত হোসেন। তাকে তেমন সঙ্গ দিতে পারলেন...

১৫ বছর পর প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
২৮ নভেম্বর ২০২৬

১৫ বছর পর প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

অস্ট্রেলিয়ার টেস্ট দলের সঙ্গে ১৫ বছরের পথচলায় প্রথমবারের মতো স্কোয়াড থেকে বাদ পড়লে নাথান লায়ন। তাকে...

তিন প্রধানের ম্যাচ দিয়ে বিরতি কাটিয়ে মাঠে ফিরছে লিগ
২৬ নভেম্বর ২০২৬

তিন প্রধানের ম্যাচ দিয়ে বিরতি কাটিয়ে মাঠে ফিরছে লিগ

জাতীয় দলের আন্তর্জাতিক সূচির কারণে বিরতিতে ছিল ঘরোয়া ফুটবল। গত মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে