গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

মালয়েশিয়ার রাজনৈতিক সংকটে স্থগিত আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৩৩ এএম ২০২৬
মালয়েশিয়ার রাজনৈতিক সংকটে স্থগিত আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর
ছবি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম -ছবি সংগৃহীত

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফরের কথা ছিল। তবে সফরের নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সরকারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফর স্থগিতের বিষয়ে মালয়েশিয়া সরকার শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশের কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে। এতে বলা হয়েছে, সফরের নতুন দিনক্ষণ পরে জানাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের ৭ ও ৮ ডিসেম্বরের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। সফর উপলক্ষে তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেও ঘোষণা করা হয়।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠকের কথা ছিল। বৈঠকে অভিবাসী শ্রমিক নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

মালয়েশিয়ার জোট সরকারের অন্যতম শরিক ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (ডিএপি) মতপার্থক্যের কারণে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। দলটির এ সিদ্ধান্তের ফলে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট সরকার রাজনৈতিক সংকটে পড়েছে। দেশটির অভ্যন্তরীণ এই রাজনৈতিক পরিস্থিতিই সফর স্থগিতের কারণ বলে জানা গেছে।

উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুনে মালয়েশিয়া সফর করেন। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর। ওই সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সানা/আপ্র/২৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কলকাতার ১৬ সড়কের নাম বদলের উদ্যোগ বিজেপির
২৮ নভেম্বর ২০২৬

কলকাতার ১৬ সড়কের নাম বদলের উদ্যোগ বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর কলকাতার গুরুত্বপূর্ণ সড়ক ও মেট্রোস্টেশনের নাম পরিবর্তনের উদ...

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী
২৮ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে।...

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সর্বোচ্চ ৩০ শতাংশ
২৮ নভেম্বর ২০২৬

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সর্বোচ্চ ৩০ শতাংশ

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ এবং প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ...

লোকাল ট্রেনে বিয়ের আয়োজন, ব্যবস্থা নিতে বললো রেল কর্তৃপক্ষ
২৮ নভেম্বর ২০২৬

লোকাল ট্রেনে বিয়ের আয়োজন, ব্যবস্থা নিতে বললো রেল কর্তৃপক্ষ

লোকাল ট্রেনে বিয়ের আয়োজন, ব্যবস্থা নিতে বলল রেল কর্তৃপক্ষভারতের মুম্বাইয়ের ব্যস্ত লোকাল ট্রেনে এবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে