গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

ডিসেম্বর ঘিরে দেশজুড়ে পুলিশের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৩ এএম ২০২৬
ডিসেম্বর ঘিরে দেশজুড়ে পুলিশের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা
ছবি

ছবি সংগৃহীত

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অস্থিতিশীলতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে পুলিশ। এ লক্ষ্যে পুলিশ সদর দপ্তর থেকে দেশের ৬৪ জেলা, আটটি মহানগর পুলিশ ও আটটি রেঞ্জে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে বলে সূত্রের দাবি।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ডিসেম্বর মাসে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচির কথা জানাচ্ছেন দলটির নেতাকর্মীরা।

পুলিশের ভাষ্য, এসব কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ধরনের নাশকতা প্রতিরোধে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ডিসেম্বরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় তল্লাশিচৌকি স্থাপন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বিশেষ নজরদারি করা হচ্ছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন কিংবা কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। অগ্নিসংযোগ, ভাঙচুর, জানমালের ক্ষয়ক্ষতি কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এই মুখপাত্র জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে। নিয়মিত তথ্য বিনিময় ও পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। উৎসবকেন্দ্রিক জনসমাগম ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

ডিসেম্বর মাসের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি, জাতীয় দিবস ও উৎসব সামনে রেখে পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের সুরক্ষাই এ পরিকল্পনার মূল লক্ষ্য।
সানা/ডিসি/আপ্র/২৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান
২৮ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বরে দেশে ফেরার কথা বল...

এলএনজি আমদানিতে বছরে ২৫৮০ কোটি ডলার ব্যয়ের শঙ্কা
২৮ নভেম্বর ২০২৬

এলএনজি আমদানিতে বছরে ২৫৮০ কোটি ডলার ব্যয়ের শঙ্কা

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদ...

সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৮ নভেম্বর ২০২৬

সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারে কে কী করছে, তা জানেন না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্...

সরকারের জনমুখী কাজ গণমাধ্যমে যথাযথভাবে আসছে না
২৮ নভেম্বর ২০২৬

সরকারের জনমুখী কাজ গণমাধ্যমে যথাযথভাবে আসছে না

দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে