মোঃ বিপ্লব মিয়া, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় রয়েছেন মোঃ আনারুল ইসলাম আমজাদ (৪৪)। পায়ের গুরুতর আঘাতের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না তিনি। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার।
আনারুল ইসলাম আমজাদ মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর বেলবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবা মোঃ শাহজামাল এবং মা মোছা. আসমা বেগম। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। সীমিত সামর্থ্য নিয়ে পরিবারের সদস্যরা এতদিন তার চিকিৎসার ব্যয় বহন করলেও দীর্ঘ আট মাসের চিকিৎসায় সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে গেছে। ফলে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া এখন পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
দুর্ঘটনার পর থেকে শারীরিক যন্ত্রণা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটছে আমজাদের। স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা থাকলেও অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পেরে পরিবারটি এখন সহযোগিতার আশায় মানুষের দ্বারস্থ হয়েছে।
এ অবস্থায় আমজাদের চিকিৎসায় এগিয়ে আসার জন্য বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রবাসী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের মানবিক মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের সহযোগিতা তার চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সহযোগিতা পাঠানোর ঠিকানা: নাম: মোঃ আনারুল ইসলাম (আমজাদ) পিতা: মোঃ শাহজামাল মাতা: মোছা. আসমা বেগম গ্রাম: ইসলামপুর বেলবাড়ি ডাকঘর: পায়রাবন্দ ইউনিয়ন: পায়রাবন্দ উপজেলা: মিঠাপুকুর জেলা: রংপুর।
মানুষের সম্মিলিত সহযোগিতায় আমজাদ আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেতে পারেন। তাই তার চিকিৎসায় সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি মানবিক আবেদন জানিয়েছে পরিবার।
সানা/কেএমএএ/আপ্র/২৮/১১/২০২৬