গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৩ এএম ২০২৬
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান
ছবি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বরে দেশে ফেরার কথা বললেও এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত এক প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার আওয়াজ তুলছেন। তবে বাস্তবে এই মুহূর্তে তাঁর দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তাঁর দলের তাণ্ডবের স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মৃতিচিহ্ন ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চায় সরকার।

আয়োজিত প্রদর্শনীতে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্নের পাশাপাশি সেই সময়ের ঘটনাপ্রবাহের স্মৃতি সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
সানা/ডিসি/আপ্র/২৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এলএনজি আমদানিতে বছরে ২৫৮০ কোটি ডলার ব্যয়ের শঙ্কা
২৮ নভেম্বর ২০২৬

এলএনজি আমদানিতে বছরে ২৫৮০ কোটি ডলার ব্যয়ের শঙ্কা

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদ...

সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৮ নভেম্বর ২০২৬

সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারে কে কী করছে, তা জানেন না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্...

ডিসেম্বর ঘিরে দেশজুড়ে পুলিশের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা
২৮ নভেম্বর ২০২৬

ডিসেম্বর ঘিরে দেশজুড়ে পুলিশের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অস্থিতিশীলতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে দেশজুড়ে নির...

সরকারের জনমুখী কাজ গণমাধ্যমে যথাযথভাবে আসছে না
২৮ নভেম্বর ২০২৬

সরকারের জনমুখী কাজ গণমাধ্যমে যথাযথভাবে আসছে না

দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে