গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

বিদ্যালয়ের মার্কেটে শিক্ষিকা ও মেয়ের নামে দুটি দোকান, দখল নিয়ে বিতর্ক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৬ এএম ২০২৬
বিদ্যালয়ের মার্কেটে শিক্ষিকা ও মেয়ের নামে দুটি দোকান, দখল নিয়ে বিতর্ক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান তারাগঞ্জ ওয়াকফ এস্টেট (ও/এ) সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মার্কেটে দুটি দোকান বরাদ্দ ও দখল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বাণী বেগম ও তার মেয়ের নামে দোকান দুটি বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশনার পরও দোকান দুটি ছেড়ে দিচ্ছেন না ওই শিক্ষিকা।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাণী বেগম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। ২০১৮ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার পর এবং পরবর্তী সময়ে জাতীয়করণের আওতায় আসার পরও তিনি নিয়মিত সরকারি বেতন-ভাতা পাচ্ছেন। অভিযোগ রয়েছে, সরকারি বেতন-ভাতা গ্রহণের পাশাপাশি তিনি নিজের নামে একটি এবং মেয়ের নামে আরেকটি দোকান বিদ্যালয়ের হাই স্কুল মার্কেটে নিয়ন্ত্রণে রেখেছেন।

স্থানীয়দের দাবি, সরকারি বেতনভুক্ত একজন শিক্ষকের প্রতিষ্ঠানের বাণিজ্যিক সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে ভোগ করার সুযোগ থাকা উচিত নয়। এ নিয়ে বিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও স্থানীয় মহলে অসন্তোষ রয়েছে বলেও জানা গেছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে দোকান দুটির সুবিধা ভোগ করছেন ওই শিক্ষিকা।

দোকান দুটি উদ্ধারের জন্য তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাণী বেগমকে একাধিকবার মৌখিকভাবে দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে নির্দেশনার পরও দোকান দুটি তার নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যালয়ের মার্কেটের দোকানগুলো উন্মুক্ত পদ্ধতিতে সাধারণ ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া হলে প্রতিষ্ঠানটির আয় ও সরকারি রাজস্ব বাড়তে পারে। তাদের দাবি, দ্রুত দোকান দুটি দখলমুক্ত করে নিয়মতান্ত্রিকভাবে বরাদ্দের ব্যবস্থা করতে হবে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ অবৈধভাবে ভোগ বা দখলে রাখার সুযোগ নেই। এ বিষয়ে বাণী বেগমকে আগেও সতর্ক করা হয়েছে বলে তাদের বক্তব্য।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষিকা বাণী বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শুধু আমার নয়, আরো মানুষের দুটি করে দোকান আছে। আগে তাদের সঙ্গে কথা বলেন।” তিনি বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক হয়ে আইনগতভাবে প্রতিষ্ঠানের বাণিজ্যিক সুবিধা নিতে পারেন কি না, এমন প্রশ্ন করা হলে তিনি সুনির্দিষ্ট কোনো উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসা সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, আগের প্রধান শিক্ষকের সময়ে দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, সেখানে তার ভাতিজিজামাইয়ের নামে দুটি এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বাণী বেগম ও তার মেয়ের নামে দুটি দোকান বরাদ্দ দেওয়া হয়।

তবে দোকান বরাদ্দের প্রক্রিয়া, সংশ্লিষ্ট নীতিমালা এবং সরকারি বেতনভুক্ত শিক্ষকের নামে বা তার পরিবারের সদস্যের নামে দোকান বরাদ্দ দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সানা/কেএমএএ/আপ্র/২৮/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

সড়ক দুর্ঘটনায় আট মাস ধরে শয্যাশায়ী আমজাদ, সহযোগিতা প্রয়োজন
২৮ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আট মাস ধরে শয্যাশায়ী আমজাদ, সহযোগিতা প্রয়োজন

মোঃ বিপ্লব মিয়া, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায়  রয়েছেন মোঃ আনার...

কারাগারের ফটকে সন্তানের শেষ মুখ দেখলেন শারমিন
২৮ নভেম্বর ২০২৬

কারাগারের ফটকে সন্তানের শেষ মুখ দেখলেন শারমিন

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলত...

এক কমলার চারায় বদলে গেল দুই ভাইয়ের ভাগ্য
২৮ নভেম্বর ২০২৬

এক কমলার চারায় বদলে গেল দুই ভাইয়ের ভাগ্য

একসময় যাঁর দিন কাটত বেকারত্ব আর অনিশ্চয়তায়, আজ তিনিই কমলা বাগান গড়ে পাল্টে দিয়েছেন নিজের জীবনের গতিপ...

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ
২৮ নভেম্বর ২০২৬

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে