গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৪ এএম ২০২৬
টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড
ছবি

খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত -ছবি সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘটনার নেপথ্যের ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার সঙ্গে জড়িত গ্রেফতার ও পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারের জন্য সুইডেন আসলামকে পুনরায় পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

এজাহার অনুযায়ী, টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকার একটি বাসায় বসবাস শুরু করেন। অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন টিটন। নতুন করে ব্যবসা শুরু করার পাশাপাশি একটি গরুর হাটের ইজারা নেওয়ার জন্য শিডিউল কেনার কথাও জানিয়েছিলেন তিনি।

এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়েছিল বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরো বলা হয়, ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং সমঝোতার মাধ্যমে বিরোধ মীমাংসা করতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলার পাকা সড়কে তার ওপর হামলা হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী এবং তাদের সঙ্গে থাকা আরো পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

গুলিতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ডান কানের ওপরের অংশ, বাম ভ্রুর ওপরের কপাল, পিঠের দুই পাশ, বাম হাতের কনুইয়ের ওপর ও নিচের অংশ এবং বাম বগলের নিচে গুলিবিদ্ধ হন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার খবর পেয়ে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছে তিনি ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। পুলিশের প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদন তৈরির সময়ও তিনি উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করতে কিছতা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত ২২ নভেম্বর দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৩ নভেম্বর আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে তিনি ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।


সানা/কেএমএএ/আপ্র/২৮/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ১ হাজার ৮০০ ভরি সোনা লুট
২৮ নভেম্বর ২০২৬

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ১ হাজার ৮০০ ভরি সোনা লুট

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্সের দোক...

কুষ্টিয়া জেলা কারাগারে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তিন দুর্বৃত্ত
২৬ নভেম্বর ২০২৬

কুষ্টিয়া জেলা কারাগারে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তিন দুর্বৃত্ত

কুষ্টিয়া জেলা কারাগারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্য...

মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, ফাঁস ফোনালাপ
২৫ নভেম্বর ২০২৬

মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, ফাঁস ফোনালাপ

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানের সঙ্গে উপজেলা যুব মহিলা লীগের এক নেত্রীর ফোনালাপ ফাঁস হয়ে...

ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর নামে জাল ভিসায় প্রতারণা
২২ নভেম্বর ২০২৬

ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর নামে জাল ভিসায় প্রতারণা

ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নিচ্ছিল একটি প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে