গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

মোহাম্মদপুরে রিকশাচালকদের জাতীয় পরিচয়পত্র চেয়েছে এসআরবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৩৩ এএম ২০২৬
মোহাম্মদপুরে রিকশাচালকদের জাতীয় পরিচয়পত্র চেয়েছে এসআরবি
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন রিকশার গ্যারেজে বিশেষ অভিযান চালিয়েছে এসআরবি-২। অভিযানে পাঁচটি গ্যারেজের প্রায় ৩০০ রিকশাচালককে নজরদারির আওতায় আনা হয়েছে। পরিচয় যাচাই ও অপরাধসংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য গ্যারেজ মালিকদের অধীনস্থ সব চালকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংগ্রহ করে এসআরবি-২ কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রিকশার গ্যারেজগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি তারা জানতে পারে, রাজধানীতে রিকশাচালকের ছদ্মবেশে এক শ্রেণির অপরাধী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে অপরাধ সংঘটনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও রিকশার গ্যারেজে আত্মগোপন করছে। এ ধরনের কর্মকাণ্ডে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

এ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২-এর একটি দল রায়েরবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় রিকশাচালকদের পরিচয় যাচাই এবং অপরাধসংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য ‘ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে’ (সিডিএমএস) তথ্য যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি চালকদের পিসিপিআর যাচাইয়ের জন্য গ্যারেজ মালিকদের দ্রুত জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংগ্রহ করে কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, এ অভিযানের উদ্দেশ্য রিকশাচালকদের হয়রানি করা নয়; বরং ছদ্মবেশী অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে রিকশাচালকদের পিসিপিআর যাচাই-বাছাই করা হবে। এতে কেউ অপরাধী হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু
২৯ নভেম্বর ২০২৬

মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে করিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রা...

মোহাম্মদপুরে তূর্যর দাফন, প্যারোলের আবেদন করেনি পরিবার
২৯ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে তূর্যর দাফন, প্যারোলের আবেদন করেনি পরিবার

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী ছেলে নিসর...

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে অগ্নিসংযোগ-সংঘর্ষ, গ্রেফতার ৩৮৬
২৯ নভেম্বর ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে অগ্নিসংযোগ-সংঘর্ষ, গ্রেফতার ৩৮৬

সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়ির উঠানে ছড়ানো-ছিটানো কিছু চেয়ারে আগুন জ্বলতে দেখা যায় -ছবি ভিডি...

খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
২৯ নভেম্বর ২০২৬

খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ

যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে