গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি পুনর্বহাল নিয়ে কোনো অগ্রগতি হয়নি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:০০ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি পুনর্বহাল নিয়ে কোনো অগ্রগতি হয়নি: ইরান
ছবি

ছবি সংগৃহীত

পারস্য উপসাগরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে প্রচেষ্টা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র তীব্র মতবিরোধে লিপ্ত হয়ে আছে বলে ইরানের এক ঊধ্র্বতন সূত্র জানিয়েছে। রয়টার্সকে তিনি জানিয়েছেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তি পুনর্বহাল ও এটি বাস্তবায়ন করার বিষয়ে একটি সময়সীমা নির্ধারণ নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

পশ্চিম এশিয়া অঞ্চলের নৌপথে নতুন করে জাহাজে হামলা এবং বুধবার ইরানের নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তীব্র আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পর এই সংকট সমাধানের আশা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। পুরো সংঘাতজুড়ে ট্রাম্প একদিকে সংঘাত বাড়াবার হুমকি দিচ্ছেন, আবার পরক্ষণেই চুক্তি সন্নিকটে বলে দাবি করছেন।


জুন মাসে দুই পক্ষ ‘সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের’ ঘোষণা দিয়ে অন্তর্বর্তী চুক্তি করেছিল। তবে দ্রুতই তা ভেস্তে যায়। ট্রাম্প ৭ জুলাই চুক্তিটি ‘বাতিল’ বলে ঘোষণা দেন এবং এর এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিটি ‘স্থগিত’ করার ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তি অনুযায়ী কৌশলগত জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার অঙ্গীকার রক্ষা করেনি ইরান। অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে; যার মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়া এবং বাজেয়াপ্ত ইরানি সম্পদ মুক্ত করা।

ইরানের সূত্রটি রয়টার্সকে বলেন, “মধ্যস্থতাকারীদের মাধ্যমে হওয়া আলোচনার অন্যতম বিষয় ছিল যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী চুক্তিতে ফিরে আসা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা। কিন্তু এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।”


বুধবার ডনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তিনি ইরানকে উদ্দেশ্য করে লেখেন, “ইরান কেবল মুখেই বড় কথা বলে, বাস্তবে কিছু করে না। পশ্চিম এশিয়ায় প্রভাবশালী অবস্থানে তারা আর নেই।”

তবে জলপথটি ব্যবস্থাপনার জন্য ইরানের গঠন করা ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং ইরানের দেওয়া শর্ত না মানা পর্যন্ত এটি খোলা হবে না।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ও লেবাননে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইরানও ওমান, জর্ডান, কুয়েত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে থাকা মার্কিন লক্ষ্যস্থল ও অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়েছে।

জুনের অন্তর্বর্তী চুক্তিতে সিদ্ধান্ত হয়েছিল, দুই পক্ষের সম্মতিতে মেয়াদ বাড়িয়ে ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা তোলার একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো হবে।

 

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে পাকিস্তানি সরকারি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল, দুই পক্ষ ওই ৬০ দিনের মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। তবে ইরানি সূত্রটি রয়টার্সের কাছে সে দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, “মেয়াদ বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। কারণ ইরানের দিক থেকে কোনো নির্দিষ্ট মেয়াদকাল আদৌ শুরুই হয়নি, তাই তা বাড়ানোর কিছু নেই। চুক্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করে এবং তার কয়েক দিন পর বের হয়ে যায়।”

ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ এবং পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ হতো।


ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যকরভাবে এই প্রণালি বন্ধ করে রেখেছে। এতে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে, যা একপর্যায়ে সর্বোচ্চ ১২৬ ডলারে পৌঁছেছিল, যা যুদ্ধপূর্ব সময়ের চেয়ে প্রায় ৭৫ শতাংশ বেশি। উপসাগরে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার লোহিত সাগরে সন্দেহভাজন হুতি হামলা এবং ওমান সাগরে মার্কিন হামলার পৃথক দুটি ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ওমান সাগরে মার্কিন নৌ-অবরোধ অমান্য করায় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে তাদের এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে নৌযানটির স্টিয়ারিং ব্যবস্থা বিকল করে দেওয়া হয়েছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৮৮ ডলার এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৮৩ ডলারে ওঠানামা করছে।


ডিসি/আপ্র/১৩/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

মক্কা চুক্তির তিন দেশ পাকিস্তান-সৌদি-তুরস্ক, কার সামরিক শক্তি কতটা
১৩ আগস্ট ২০২৬

মক্কা চুক্তির তিন দেশ পাকিস্তান-সৌদি-তুরস্ক, কার সামরিক শক্তি কতটা

গত শুক্রবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে পাকিস্তান, তুরস্ক ও...

বিতর্কিত দ্বীপ সফরে পুতিন, জাপানের কড়া প্রতিক্রিয়া
১৩ আগস্ট ২০২৬

বিতর্কিত দ্বীপ সফরে পুতিন, জাপানের কড়া প্রতিক্রিয়া

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ সফরের কড়...

ইতালির জাতীয় নির্বাচনের আগে তরুণদের আস্থা হারাচ্ছেন মেলোনি
১৩ আগস্ট ২০২৬

ইতালির জাতীয় নির্বাচনের আগে তরুণদের আস্থা হারাচ্ছেন মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার দেশটির তরুণদের মধ্যে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে, জনমত জরিপে...

মানসিক চাপে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে নাবিকদের আত্মহত্যার চেষ্টা
১৩ আগস্ট ২০২৬

মানসিক চাপে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে নাবিকদের আত্মহত্যার চেষ্টা

দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মধ্যে মা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই