গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক
ছবি

ছবি সংগৃহীত

সিনেমার মানুষ দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে রূপালী পর্দাতেই মূলত তার বিচরণ। এর বাইরে হাতে গোনা কিছু নাটক করেছেন তিনি। সেই পূর্ণিমাই কিনা পেলেন থিয়েটার পদক! শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’। 

 

থিয়েটার (তোপখানা)-এর আয়োজনে এতে সাতজন অভিনয়শিল্পীকে পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে পূর্ণিমা একজন। তাকে ‘চলচ্চিত্রে অভিনয়’-এর জন্য সম্মানিত করা হয়েছে। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা। তিনি বলেন, ‘এই পদকের প্রথম আসরেই একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে আমাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে—এটি আমার জন্য অত্যন্ত আনন্দের, আবেগের এবং গর্বের একটি মুহূর্ত। 

 

সত্যি বলতে, এই সম্মাননা পেয়ে আমি ভীষণভাবে আবেগাপ্লুত ও সম্মানিত বোধ করছি। আমার দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় এই পদক একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে। একজন শিল্পীকে তার কাজের জন্য মূল্যায়ন করা, তার শিল্পসত্তাকে সম্মান জানানো—এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’

 


সম্মাননার জন্য আয়োজকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পূর্ণিমা। অভিনেত্রী আরো বলেন, “একই মঞ্চে আরও অনেক গুণী ও সম্মানিত শিল্পীর সঙ্গে এই পদক গ্রহণ করতে পেরেছি, সেটিও আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। 

 

তাদের প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি, এই পদক শুধু একটি সম্মাননা নয়, এটি একজন শিল্পীর কাজ, শ্রম, নিষ্ঠা ও দীর্ঘ পথচলার প্রতি ভালোবাসা ও স্বীকৃতির প্রতীক হয়ে থাকবে। আমার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’। 

 

আমাকে এই সম্মানের যোগ্য মনে করে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।” 

 

অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর বক্তব্যে পূর্ণিমা জানান, সিনেমার মানুষ হলেও মঞ্চের সঙ্গে তার কিছুটা হলেও যোগসূত্র রয়েছে। তিনি বলেন, ‘মঞ্চের সঙ্গে কিছুটা হলেও আমার কানেকশন আছে। আমি যখন ৮-৯ বছর বয়সে ছিলাম, তখন ঢাকা নান্দনিকে আমার বড় বোন মঞ্চনাটক করতেন, আমার দুলাভাই রফিকুল্লাহ সেলিম ভাই নাটক করতেন। 

 

সেই সুবাদে আমি মঞ্চে এসে ঘুরঘুর করতাম, সব দেখতাম। সুতরাং মঞ্চ আমার কাছে একেবারে অচেনা নয়।’ যদিও ক্যারিয়ারে কখনো মঞ্চনাটকে অভিনয় করেননি পূর্ণিমা। 

 

তবে পদকজয়ী বাকি ছয় শিল্পী— আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান প্রত্যেকেই মঞ্চনাটকের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন।

ডিসি/আপ্র/২৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘জয়া আর শারমিন’সহ শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি
২৯ নভেম্বর ২০২৬

‘জয়া আর শারমিন’সহ শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

শ্রীলঙ্কার দ্বাদশ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিনটি পৃথক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ব...

ডিসেম্বরের প্রথম দিনেই ব্যান্ড ফেস্ট, মাতাবেন ১২ দল
২৯ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের প্রথম দিনেই ব্যান্ড ফেস্ট, মাতাবেন ১২ দল

কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে ‘ব্যান্ড ফেস্ট...

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
২৯ নভেম্বর ২০২৬

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি

ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চির খ্যাতি বিশ্বজুড়ে। নানান চরিত্রে নিজেকে প্রমাণ করে তিনি হয়েছেন নন্দি...

‘দঙ্গল’ আমার জীবন বদলে দিয়েছে : ফাতিমা
২৯ নভেম্বর ২০২৬

‘দঙ্গল’ আমার জীবন বদলে দিয়েছে : ফাতিমা

বলিউডে পা রাখার পর এক দশক পূর্ণ হতে যাচ্ছে অভিনেত্রী ফাতিমা সানা শেখের। আগামী মাসে তার ক্যারিয়ারের এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে