গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
ছবি

ছবি সংগৃহীত

ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চির খ্যাতি বিশ্বজুড়ে। নানান চরিত্রে নিজেকে প্রমাণ করে তিনি হয়েছেন নন্দিত, কালজয়ী। প্রায় তিন যুগ ধরে আছেন অভিনয়ে। মনিকার ক্যারিয়ারে অন্যতম কালজয়ী সিনেমা ‘মালেনা’ (২০০০)। 

 

জুসেপ্পে তর্নাতোরে নির্মিত এই সিনেমার কয়েকটি দৃশ্যে নগ্ন ও খোলামেলা হয়ে অভিনয় করেছিলেন মনিকা। গল্পের প্রয়োজনে তার সেই অভিনয় জিতে নেয় দর্শকের মন। যা নিয়ে আজও চর্চা হয়। মনিকা মনে করেন, নগ্নতা একটি চরিত্রকে প্রাণ দিতে পারে। 

তবে এটা শরীর প্রদর্শনের হাতিয়ার হওয়া উচিত নয়, বরং অভিনয়ের একটি উপকরণ। সম্প্রতি মারাকেশ চলচ্চিত্র উৎসবে ভ্যারাইটির সঞ্চালনায় আয়োজিত এক বিশেষ মাস্টারক্লাসে নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন মনিকা। 

 

সেখানেই প্রসঙ্গক্রমে ‘মালেনা’র কথা আসে। মনিকা বলেন, ‘আমি ফ্যাশন জগৎ থেকে এসেছি। তাই আগে থেকেই নিজের শরীর নিয়ে একধরনের স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্য ছিল। ফ্যাশনে কাজ করার অভিজ্ঞতা আমাকে এ ক্ষেত্রে সাহায্য করেছে।’ 

 

নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রসঙ্গে মনিকা বলেন, “এখনো আমি মনে করি, নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তুলতে করতে পারে। ‘আনোরা’ (২০২৪) কিংবা ‘পুওর থিংস’ (২০২৩)-এর মতো সিনেমায় দেখেছি, চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেত্রীদের শরীর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

 

কোনো চরিত্রে অভিনয়ের সময় নগ্নতা যদি সেই চরিত্রের অংশ হয়, তাহলে সেটি কেবল অভিনয়ের একটি উপকরণ। স্রেফ শরীর প্রদর্শনের উপায় নয় এটি। বরং নগ্নতা হলো অনেকটা পোশাকের মতো, যা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে।”

 


উল্লেখ্য, ‘মালেনা’ সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিসিলির একটি ছোট শহরের এক তরুণীর জীবন তুলে ধরা হয়েছে। তার সৌন্দর্যকে কেন্দ্র করে শহরের মানুষের আকাঙ্ক্ষা, ঈর্ষা ও সহিংসতার ঘটনা ঘটে। 

 

সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পান মনিকা বেলুচ্চি। ছবিটি ৭৩তম অস্কারে দুটি মনোনয়ন পেয়েছিল।

ডিসি/আপ্র/২৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘জয়া আর শারমিন’সহ শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি
২৯ নভেম্বর ২০২৬

‘জয়া আর শারমিন’সহ শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

শ্রীলঙ্কার দ্বাদশ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিনটি পৃথক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ব...

সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক
২৯ নভেম্বর ২০২৬

সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক

সিনেমার মানুষ দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে রূপালী পর্দাতেই মূলত তার বিচরণ। এর বাইরে হাতে...

ডিসেম্বরের প্রথম দিনেই ব্যান্ড ফেস্ট, মাতাবেন ১২ দল
২৯ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের প্রথম দিনেই ব্যান্ড ফেস্ট, মাতাবেন ১২ দল

কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে ‘ব্যান্ড ফেস্ট...

‘দঙ্গল’ আমার জীবন বদলে দিয়েছে : ফাতিমা
২৯ নভেম্বর ২০২৬

‘দঙ্গল’ আমার জীবন বদলে দিয়েছে : ফাতিমা

বলিউডে পা রাখার পর এক দশক পূর্ণ হতে যাচ্ছে অভিনেত্রী ফাতিমা সানা শেখের। আগামী মাসে তার ক্যারিয়ারের এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে