গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫২ এএম ২০২৬
গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে
ছবি

ছবি সংগৃহীত

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল অবদানে সবার ওপরে অবস্থান বার্সেলোনার লামিনে ইয়ামালের। তার পরের অবস্থান রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল অবদান ২৬টি, এমবাপ্পের ২৫টি। 

 

অপ্টার তথ্য অনুযায়ী, ইয়ামাল চলতি মৌসুমে ১৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি। অন্যদিকে এমবাপ্পের গোল ২০টি, অ্যাসিস্ট ৫টি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও দারুণ ছন্দে আছেন এই দুই তারকা। 

 

রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ৭৯ ম্যাচে ৭০ গোল করেছেন কিলিয়ান এমবাপে। প্রতিযোগিতাটিতে এর চেয়ে দ্রুত ৭০ গোল করতে পারেননি কেউ, তবে ২০১৭ সালে বার্সেলোনার সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজও ৭৯ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছেছিলেন। 

 

২০২৪ সালের গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। উয়েফা সুপার কাপের ম্যাচে আতালান্তার বিপক্ষে গোল করে ক্লাবটির হয়ে গোলের খাতা খোলেন তিনি। 

 

প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে করেন ৪৪ গোল। জেতেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। 

 

পরের মৌসুমেও ৪২ গোল করে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন। ২০২৬ সালের এপ্রিলে রিয়ালের হয়ে ১১৬ ম্যাচে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন এমবাপ্পে। চলতি মৌসুমেও গোল করে যাচ্ছেন তিনি। 

 

তবে শনিবার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে তাঁর গোলটি দলকে হার থেকে বাঁচাতে পারেনি। সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরেছে রিয়াল।

ডিসি/আপ্র/২৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে দল, জানালেন তাসকিন
২৯ নভেম্বর ২০২৬

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে দল, জানালেন তাসকিন

টেস্ট সিরিজে হতাশাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল। লাল বলের সিরিজ শেষে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানড...

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের
২৯ নভেম্বর ২০২৬

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের

শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান, ক্রিজে সেঞ্চুরিয়ান মিচেল মার্শ। স্বাভাবিকভাবেই জয়ের পাল্ল...

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব
২৯ নভেম্বর ২০২৬

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। প্...

প্রবাসীদের দিয়ে সাময়িক স্বস্তি মিলবে, স্থায়ী সমাধান নয়: এমেলি
২৯ নভেম্বর ২০২৬

প্রবাসীদের দিয়ে সাময়িক স্বস্তি মিলবে, স্থায়ী সমাধান নয়: এমেলি

প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভর করে বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নতি সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে