টেস্ট সিরিজে হতাশাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল। লাল বলের সিরিজ শেষে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। আজ রোববার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
ওয়ানডে সিরিজে ভালো শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। তাসকিন বলেন, ‘যেহেতু টেস্ট সিরিজ প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, ওয়ানডেতে কীভাবে ভালো খেলে শুরু করা যায়। যদিও সর্বশেষ এখানে ওয়ানডে সিরিজ ভালো হয়েছিল। যদিও সেটা অনেক দিন আগে।
আশা থাকবে কীভাবে সিরিজ জেতা যায়।
এর চেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচ কীভাবে ভালো শুরু করা যায়।’ দলের মানসিক অবস্থা নিয়ে তাসকিন জানান, ‘কয়েকজন তো একদম ফ্রেশ অবস্থায় আছে। তারা সাদা বলে দেশে প্রস্তুতি নিয়েছে। যদিও দেশ ও এখানে কন্ডিশন ভিন্ন। সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে।
যারা আছে সবাই রিল্যাক্স থেকে কীভাবে বাড়তি চাপ ছাড়া... বাড়তি চাপ নিলে এক্সিকিউশন ভালো হয়ে যাবে এমন কিছু না। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায় সেভাবেই সবাই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।’
সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না, এই প্রসঙ্গে এই পেসার বললেন, ‘সবই নির্ভর করছে প্রথম ম্যাচ কীভাবে শুরু হয়। প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ।
জয় দিয়ে শুরু হলে... এটা টিম গেম, আলাদা পারফরম্যান্স তো আছেই, টিম রেজাল্ট না করলে কোনো লাভ হবে না। লক্ষ্য একটাই থাকবে কীভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে যেভাবেই আমি ভূমিকা রাখতে পারি, এটাই চেষ্টা থাকবে। গত স্মৃতি যেহেতু দারুণ।
তবে স্মৃতি তো স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।'
ডিসি/আপ্র/২৯/১১/২০২৬