গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

তিন বছর পর ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
তিন বছর পর ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ তিন বছরের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২৯ নভেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ প্রজ্ঞাপনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৪১৬ জন প্রার্থীর নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। এর ফলে তাঁদের ক্যাডার পদে যোগদানের পথ সুগম হলো।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের পর নয় মাসের বেশি সময় ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে এ ঘোষণায় স্বস্তি ফিরেছে।

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের ফলে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পথও সহজ হয়েছে। মূলত পুনরায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তির জটিলতা এড়ানো এবং ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থাকা ঠেকাতে ৪৬তম বিসিএসের নিয়োগ ও যোগদানের হিসাব সমন্বয়ের অপেক্ষায় ছিল পিএসসি।

কমিশন সূত্রে জানা গেছে, ৪৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি হওয়ায় এখন দ্রুততম সময়ের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তি থেকে গেজেট: তিন বছরের দীর্ঘ প্রক্রিয়া: পিএসসি সূত্রে জানা যায়, ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন প্রার্থী। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন।

ওই বছরের ৯ মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হলেও পরবর্তী সময়ে তা পুনর্মূল্যায়ন করা হয়। এতে দীর্ঘসূত্রতা তৈরি হয়। পুনর্মূল্যায়নের পর ২৭ নভেম্বর নতুন করে ২১ হাজার ৩৯৭ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়।

এরপর ২০২৫ সালের জুলাই ও আগস্টে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বছরের ২৭ নভেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। কারিগরি ত্রুটি সংশোধনের পর ৪ হাজার ৫০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। সব ধাপ শেষে ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করে পিএসসি। তবে সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে নিয়োগ পেয়েছেন ১ হাজার ৪১৬ জন।

বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত সময় লাগে দুই বছর দুই মাসের বেশি। এরপর পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে আরো নয় মাসের বেশি সময় পার হয়। সব মিলিয়ে নিয়োগপ্রক্রিয়া শেষ হতে প্রায় তিন বছর লেগেছে।

নিয়োগে দীর্ঘসূত্রতা কমানোর তাগিদ: তিন বছর পর নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ায় প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরলেও দীর্ঘ নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, একটি বিসিএসের নিয়োগ সম্পন্ন করতে তিন বছর সময় লাগা মেধাবী তরুণদের কর্মজীবনের মূল্যবান সময় নষ্ট করে। একই সঙ্গে দীর্ঘদিন পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে পিএসসির ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা ও প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া আধুনিকায়নের মাধ্যমে নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনা সম্ভব হবে।


সানা/কেএমএএ/আপ্র/২৯/১১/২০২৭

সংশ্লিষ্ট খবর

যান্ত্রিক ত্রুটিতে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল, নিরাপদে নামানো হলো যাত্রীদের
২৯ নভেম্বর ২০২৬

যান্ত্রিক ত্রুটিতে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল, নিরাপদে নামানো হলো যাত্রীদের

যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের উড্ডয়ন বাতি...

এক কোটি কর্মসংস্থানে সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ অর্থমন্ত্রীর
২৯ নভেম্বর ২০২৬

এক কোটি কর্মসংস্থানে সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ অর্থমন্ত্রীর

এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ নভেম্বর ২০২৬

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহ...

টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২১৪২ ভাড়ার ফ্ল্যাট
২৯ নভেম্বর ২০২৬

টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২১৪২ ভাড়ার ফ্ল্যাট

রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে