গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

নোয়াখালীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়ানোর অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০২ এএম ২০২৬
নোয়াখালীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়ানোর অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই আসামি পলাতক রয়েছেন।

গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটলেও সম্প্রতি ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। কিশোরীর বাবা গত ২৩ নভেম্বর কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, উপজেলার মো. শিপন (২২) নামের এক তরুণ বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যান। পরে শিপনসহ তাঁর দুই সহযোগী সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) তাঁকে ধর্ষণ করেন। ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তিরা ভিডিও ধারণ করেন এবং কাউকে জানালে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। ২২ নভেম্বর বিভিন্নজনের মাধ্যমে মেয়েকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পারেন। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে এলাকার লোকজনের সহযোগিতা চান। তাঁদের সহায়তায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া জানান, অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও আদালতে ২২ ধারায় রেকর্ড করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

১৪ বছর আগে বড় বোনও ধর্ষণের শিকার: কিশোরীর পরিবারের অভিযোগ, প্রায় ১৪ বছর আগে তাঁর বাক্প্রতিবন্ধী বড় বোনও ধর্ষণের শিকার হয়েছিলেন। তখন বিষয়টি জানাজানি হয় ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ার পর। পরে তাঁর একটি ছেলে সন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স প্রায় ১৩ বছর।

কিশোরীর বাবা জানান, ওই ঘটনায় আদালতে মামলা করেছিলেন তিনি। দীর্ঘদিন মামলা চালানোর পর গত বছরের ডিসেম্বরে মামলার কার্যক্রম চলাকালে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। পরে বাদী আপসনামা জমা দিলে আদালত আসামিকে খালাস দেন। ওই ব্যক্তি বর্তমানে বিদেশে রয়েছেন।

দুই মেয়ের পরপর এমন ঘটনার কথা উল্লেখ করে হতাশা প্রকাশ করেন কৃষক বাবা। তিনি বলেন, বড় মেয়ের ঘটনায় এক যুগের বেশি সময় ধরে মামলা চালাতে গিয়ে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়ের ঘটনায় কীভাবে আইনি লড়াই চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি মোনাকেব বাহার বলেন, বড় মেয়ের ধর্ষণের মামলায় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর বাদী আসামির সঙ্গে সমঝোতায় পৌঁছান এবং মামলা চালাতে অপারগতা জানিয়ে আপসনামা জমা দেন। পরে আদালত আসামিকে খালাস দেন।


সানা/কেএমএএ/আপ্র/২৯/১১/২০২৭

সংশ্লিষ্ট খবর

গোপালপুরে মাদকসেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
২৯ নভেম্বর ২০২৬

গোপালপুরে মাদকসেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদ...

ঘোড়াঘাটে ইউএনও রুবানা তানজিনকে বিদায় সংবর্ধনা
২৯ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে ইউএনও রুবানা তানজিনকে বিদায় সংবর্ধনা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের বদলিজনিত...

বদরগঞ্জে আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের সহায়তা বিতরণ
২৯ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের সহায়তা বিতরণ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত সহায়তার আওতায় রংপুরের...

মেহেরপুরে পাঁচ স্থাপনার পাশে ককটেল, সন্দেহজনক দুই মাইক্রোবাস
২৯ নভেম্বর ২০২৬

মেহেরপুরে পাঁচ স্থাপনার পাশে ককটেল, সন্দেহজনক দুই মাইক্রোবাস

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনা সংলগ্ন এলাকা থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে