গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের সহায়তা বিতরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৬ এএম ২০২৬
বদরগঞ্জে আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের সহায়তা বিতরণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত সহায়তার আওতায় রংপুরের বদরগঞ্জে আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের মধ্যে সেলাইমেশিন, বাইসাইকেল ও উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোতাহার হোসেন। এ সময় অসহায় ও দুস্থ ছয়জন আদিবাসী গৃহবধূর হাতে সেলাইমেশিন, নয়জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল এবং ৬৩ জন শিক্ষার্থীর হাতে উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি সাইদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুজ্জামান সরকার নিপুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সহায়তা পাওয়া আদিবাসী পরিবার ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এ সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
সানা/আপ্র/২৯/১১/২০২৭

 

সংশ্লিষ্ট খবর

গোপালপুরে মাদকসেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
২৯ নভেম্বর ২০২৬

গোপালপুরে মাদকসেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদ...

ঘোড়াঘাটে ইউএনও রুবানা তানজিনকে বিদায় সংবর্ধনা
২৯ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে ইউএনও রুবানা তানজিনকে বিদায় সংবর্ধনা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের বদলিজনিত...

মেহেরপুরে পাঁচ স্থাপনার পাশে ককটেল, সন্দেহজনক দুই মাইক্রোবাস
২৯ নভেম্বর ২০২৬

মেহেরপুরে পাঁচ স্থাপনার পাশে ককটেল, সন্দেহজনক দুই মাইক্রোবাস

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনা সংলগ্ন এলাকা থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্ত...

পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত তরুণীকে ফেলে পালালেন মোটরসাইকেলচালক
২৯ নভেম্বর ২০২৬

পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত তরুণীকে ফেলে পালালেন মোটরসাইকেলচালক

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে