গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

রিয়াদ অভিমুখী ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৭ এএম ২০২৬
রিয়াদ অভিমুখী ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
ছবি

রোববার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সহায়ক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও সম্পদ ধ্বংস করতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে -ছবি রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করেছে সৌদি আরব। এর মধ্যে রিয়াদ অভিমুখে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চালানো অন্যান্য হামলাও প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর দেশটির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে হুতিদের হামলা বেড়েছে। জবাবে ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।

রোববার (২৯ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সহায়ক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও সম্পদ ধ্বংস করতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। তবে কোথায় অভিযান পরিচালিত হয়েছে কিংবা কোন স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

হুতিদের দাবি, গত ৪৮ ঘণ্টায় তারা সৌদি আরবের জাজান শোধনাগার এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। সৌদি আরামকোর মালিকানাধীন জাজান শোধনাগারটির দৈনিক উৎপাদন সক্ষমতা চার লাখ ব্যারেল।

এর আগে বৃহস্পতিবার লোহিত সাগর উপকূলে অবস্থিত ওই শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে নেপালের একজন শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলার কারণে শোধনাগারটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

এ ছাড়া শনিবার (২৮ নভেম্বর) জাজান প্রদেশের উপকূলীয় শহর আল-শুকাইক লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। ওই শহরে দক্ষিণ সৌদি আরবে পানি ও বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি বলে জানানো হয়।

একই দিন জাজান ও পূর্বাঞ্চলীয় প্রদেশে নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলীয় প্রদেশের হাওয়াইয়া গ্যাসক্ষেত্রেও হামলার দাবি করেছে হুতিরা।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের মধ্য দিয়ে দেশটিতে হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট যুদ্ধে যুক্ত হয়। ২০২২ সালের যুদ্ধবিরতির পর সীমান্তপারের সংঘাত অনেকটা কমে এলেও চলতি বছরের জুলাইয়ে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। সূত্র: ইন্ডিয়া টুডে
সানা/আপ্র/২৯/১১/২০২৭

 

সংশ্লিষ্ট খবর

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
২৯ নভেম্বর ২০২৬

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

ইসরায়েলে ক্ষমতা ধরে রাখার চাপে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি...

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান
২৯ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশট...

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
২৯ নভেম্বর ২০২৬

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। ন...

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ
২৯ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ

ফিলিস্তিনে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে