গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৮ এএম ২০২৬
ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ
ছবি

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস -ছবি রয়টার্স

ফিলিস্তিনে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্যসহ আটটি দেশ। দেশগুলোর মতে, ফিলিস্তিনের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন এবং ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন জরুরি।

শনিবার (২৮ নভেম্বর) ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন কর্তৃপক্ষের গণতান্ত্রিক নবায়নের জন্য নির্বাচন অপরিহার্য। ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর ভিত্তিতে থাকা গণতান্ত্রিক নীতিমালা টিকিয়ে রাখতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে হবে। ফিলিস্তিনের সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় ২০ বছর পেরিয়ে গেলেও দেশটির জনগণ এখনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন।

এর আগে গত অক্টোবরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইনসভার নির্বাচন স্থগিত করেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো শনিবার (২৮ নভেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তিনি আগামী ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনেরও ঘোষণা দেন।

তবে আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটি গত মাসে জানায়, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ নেই। তাদের অভিযোগ, ইসরায়েল গাজায় নির্বাচনি সামগ্রী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়নি।

আট দেশের যৌথ বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি তাদের অব্যাহত সমর্থনের সঙ্গে প্রয়োজনীয় সংস্কার ও গণতান্ত্রিক নবায়নের অঙ্গীকারও যুক্ত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস গত মাসে বলেছিলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে নির্বাচন অনেক আগেই অনুষ্ঠিত হওয়া উচিত ছিল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৯০ বছর বয়সী মাহমুদ আব্বাস সর্বশেষ ২০০৫ সালে নির্বাচিত হন। ২০০৯ সালে তাঁর মেয়াদ শেষ হলেও এরপর থেকে তিনি ডিক্রির মাধ্যমে শাসন পরিচালনা করছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লিখিতভাবে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্বাস।

উল্লেখ্য, ২০০৬ সালের সর্বশেষ সংসদ নির্বাচনে জয়ী হয়ে গাজায় সরকার গঠন করেছিল হামাস। এরপর থেকে ফিলিস্তিন কর্তৃপক্ষের সংখ্যাগরিষ্ঠ দল ফাতাহর সঙ্গে হামাসের বিরোধ ও রাজনৈতিক বিভক্তি অব্যাহত রয়েছে। 
সানা/আপ্র/২৯/১১/২০২৭

 

সংশ্লিষ্ট খবর

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
২৯ নভেম্বর ২০২৬

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

ইসরায়েলে ক্ষমতা ধরে রাখার চাপে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি...

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান
২৯ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশট...

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
২৯ নভেম্বর ২০২৬

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। ন...

সৌদি আরবে সেনা পাঠানোর কথা জানালো পাকিস্তান
২৯ নভেম্বর ২০২৬

সৌদি আরবে সেনা পাঠানোর কথা জানালো পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ইসলামাবাদে ‘মক্কা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে