গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত তরুণীকে ফেলে পালালেন মোটরসাইকেলচালক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৮ এএম ২০২৬
পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত তরুণীকে ফেলে পালালেন মোটরসাইকেলচালক
ছবি

ছবি সংগৃহীত

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তাকে সেতুর ওপর ফেলে পালিয়ে গেছেন মোটরসাইকেলচালক।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, ওই তরুণী মোটরসাইকেলের আরোহী ছিলেন। মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ার পর চালক তাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

এসি/আপ্র/২৯/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

উল্লাপাড়ায় স্কুলগেটে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
২৯ নভেম্বর ২০২৬

উল্লাপাড়ায় স্কুলগেটে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল সদৃশ বস্তু বেঁধে রেখে...

পদ্মা সেতু এলাকায় সংঘর্ষে নিহত ২, অগ্নিসংযোগ
২৯ নভেম্বর ২০২৬

পদ্মা সেতু এলাকায় সংঘর্ষে নিহত ২, অগ্নিসংযোগ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী-সম...

নতুন মজুরি নিয়ে খুশী শ্রমিকরা, কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
২৯ নভেম্বর ২০২৬

নতুন মজুরি নিয়ে খুশী শ্রমিকরা, কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে সকাল থেকে দলে দলে তাদের ‌কর্মস্থলে গি...

আ’লীগ নেতাকর্মীদের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
২৯ নভেম্বর ২০২৬

আ’লীগ নেতাকর্মীদের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে