গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

প্রথম দিনেই ৩৭৯ কোটি ডলারের বিক্রি, জিটিএ ৬ ঘিরে নতুন চমক

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫২ এএম ২০২৬
প্রথম দিনেই ৩৭৯ কোটি ডলারের বিক্রি, জিটিএ ৬ ঘিরে নতুন চমক
ছবি

ছবি সংগৃহীত

মুক্তির প্রথম দিনেই ৩৭৯ কোটি মার্কিন ডলারের বিক্রির রেকর্ড গড়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। এর মধ্য দিয়ে বিনোদন জগতে অন্যতম বড় উদ্বোধনী সাফল্যের নজির গড়েছে গেমটি।

নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে গেমটির প্রথম দিনের খুচরা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার।

তবে অভাবনীয় বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি নতুন চ্যালেঞ্জের মুখেও পড়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফাঁস হওয়া এক্সবক্সের উন্নয়ন সংস্করণের ফাইল ব্যবহার করে কয়েকজন কোডার গেমটির অনানুষ্ঠানিক কম্পিউটার সংস্করণ তৈরির চেষ্টা করছেন। কয়েকটি দল গেমটি কম্পিউটারে চালু করতে পেরেছে বলেও দাবি করেছে।

রকস্টার এখনো গেমটির কম্পিউটার সংস্করণ প্রকাশের ঘোষণা দেয়নি। এরই মধ্যে প্রকাশক প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ কপিরাইট লঙ্ঘনের অভিযোগে কয়েকটি প্রকল্প সরিয়ে নিতে নোটিশ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, অনুমতি ছাড়া গেমের কোড পুনর্ব্যবহার কিংবা নকল সংস্করণ প্রকাশ করলে আইনি জটিলতা তৈরি হতে পারে।

গেমটির সংগীতও সংগীতাঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। এর ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’ গানটি যুক্তরাজ্যের সংগীত তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে দোয়া লিপার নতুন গান ‘গো ইজি’ রয়েছে ২১ নম্বরে। গেমে ব্যবহারের পর কার্লি রে জেপসেনের পুরোনো গান ‘রান অ্যাওয়ে উইথ মি’ আবারও সংগীত তালিকায় ফিরে এসেছে ২৮তম অবস্থানে।

গেমটির ভেতরের বেতারে রয়েছে শত শত গান। সংগীতসংশ্লিষ্টদের মতে, ভিডিও গেমের মাধ্যমে নতুন শ্রোতার কাছে গান পৌঁছানোর পাশাপাশি পুরোনো গানও নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে।

সূত্র: বিবিসি ও ওয়াশিংটন পোস্ট

এসি/আপ্র/২৯/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

বাঁধনের ওপর হামলায় তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত
২৯ নভেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলায় তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়...

শুটিং সেট থেকে রণবীরের গোপন ছবি ফাঁস
২৯ নভেম্বর ২০২৬

শুটিং সেট থেকে রণবীরের গোপন ছবি ফাঁস

বলিউড অভিনেতা রণবীর সিং। ‘ধুরন্ধর’ নিয়ে আকাশ ছোঁয়া সাফল্যের পর তার নতুন সিনেমা ‘প্রলয়’ নিয়ে দর্শকদের...

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি
২৮ নভেম্বর ২০২৬

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি

সুন্দরী প্রতিযোগীতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংল...

সারা অর্জুনের নতুন চমক
২৮ নভেম্বর ২০২৬

সারা অর্জুনের নতুন চমক

যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী সারা অর্জুন। এটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে