গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে আসার অনুমতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৪ এএম ২০২৬
তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে আসার অনুমতি
ছবি

ছবি সংগৃহীত

তাবলিগের ধর্মীয় কাজে অংশ নিতে ২৯৮ জন বিদেশি নাগরিককে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে সরকার। তাদের ১২০ দিনের ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

গত ২৫ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ-সংক্রান্ত সম্মতিপত্র পররাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়েছে।

অনুমতি পাওয়া বিদেশিরা পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফ্রান্স, তিউনিসিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, আমেরিকা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক।

সম্মতিপত্রে বলা হয়েছে, মাদরাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদ তথা ঢাকার তাবলিগ সেন্ট্রাল মার্কাজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সম্মতি দেওয়া হয়েছে। ২০২৬ সালের ভিসানীতির ৩৪ নম্বর ক্রমিকে বর্ণিত ‘আরটি’ ক্যাটাগরিতে তাদের ভিসা দেওয়া হবে।

তবে এসব বিদেশি নাগরিককে বাংলাদেশে অবস্থানকালে কয়েকটি শর্ত মেনে চলতে হবে।

শর্ত অনুযায়ী, তারা প্রচলিত ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতিবিরোধী কোনো কাজে জড়াতে পারবেন না। তাবলিগ সেন্ট্রাল মার্কাজের বাইরে অন্য কোনো সংস্থার কাজে যুক্ত হতে পারবেন না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কর্মস্থলও পরিবর্তন করতে পারবেন না।

এ ছাড়া বাংলাদেশে অবস্থানকালে তারা শুধু ধর্মীয় বা মিশনারি কাজে নিয়োজিত থাকবেন। ধর্মীয় কাজের বাইরে অন্য কোনো কাজে যুক্ত হতে পারবেন না। তাদের অবস্থানের বিষয়ে স্থানীয় পুলিশকে নিয়মিত অবহিত করতে হবে।

সম্মতিপত্রে আরো বলা হয়েছে, বিদেশি নাগরিকরা বাংলাদেশে অবস্থানকালে কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কিংবা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ থেকেও বিরত থাকতে হবে।

একই সঙ্গে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায়—এমন বক্তব্যও দেওয়া যাবে না। একবার প্রবেশের ক্ষেত্রে এ সম্মতি ১২০ দিনের জন্য কার্যকর থাকবে।

এসি/আপ্র/২৯/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

মসজিদুল হারামে ওমরাহ পালনে গড়ে সময় লাগছে মাত্র ১২৪ মিনিট
২৮ নভেম্বর ২০২৬

মসজিদুল হারামে ওমরাহ পালনে গড়ে সময় লাগছে মাত্র ১২৪ মিনিট

পবিত্র মক্কার মসজিদুল হারামে ওমরাহ পালনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে ১২৪ মিনিট বা ২ ঘণ্টা ৪ মিন...

মহানবী (সা.) যেসব দৈনন্দিন কাজকে সদকা বলেছেন
২৮ নভেম্বর ২০২৬

মহানবী (সা.) যেসব দৈনন্দিন কাজকে সদকা বলেছেন

ইসলামে সদকা শুধু অর্থ বা সম্পদ দানের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের উপকার করা, বিপদে সহযোগিতার হাত বাড়িয়...

পরিবার শান্তির ঠিকানা হবে কীভাবে?
২৭ নভেম্বর ২০২৬

পরিবার শান্তির ঠিকানা হবে কীভাবে?

ইসলাম===

ইসলামে কারও পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী?
২৪ নভেম্বর ২০২৬

ইসলামে কারও পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী?

প্রশ্ন: ইসলামে কারও পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কী? পা ধরে ক্ষমা প্রার্থনার সময় অন্যের সামনে মাথা ঝোঁক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে