গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

ফোনের ব্যাটারির আয়ু কমায় চার্জিংয়ের যে ৫ ভুল

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৪ এএম ২০২৬
ফোনের ব্যাটারির আয়ু কমায় চার্জিংয়ের যে ৫ ভুল
ছবি

ছবি সংগৃহীত

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। তবে ব্যবহারের সময় বাড়ার সঙ্গে সঙ্গে ফোনের ব্যাটারির সক্ষমতা কমে যাওয়া স্বাভাবিক। কিন্তু কিছু ভুল চার্জিং অভ্যাস এবং অতিরিক্ত তাপের কারণে ব্যাটারির আয়ু প্রত্যাশার চেয়ে দ্রুত কমে যেতে পারে। আধুনিক স্মার্টফোনে ব্যাটারি সুরক্ষায় নানা স্বয়ংক্রিয় প্রযুক্তি যুক্ত থাকলেও ব্যবহারকারীর কিছু অভ্যাস পরিবর্তন করা জরুরি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে ব্যাটারির আয়ু ভালো রাখতে চার্জ দেওয়ার ক্ষেত্রে পাঁচটি ভুল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

১. দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে রাখা

ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করে দীর্ঘ সময় একই অবস্থায় রেখে দিলে ব্যাটারির ওপর বাড়তি চাপ তৈরি হয়। এতে ধীরে ধীরে ব্যাটারির সক্ষমতা কমতে পারে। এ সমস্যা কমাতে অ্যাপল, গুগল ও স্যামসাংয়ের মতো নির্মাতারা ব্যাটারি অপ্টিমাইজেশনের সুবিধা চালু করেছে।

আইফোন ১৫ ও পরবর্তী মডেলে সর্বোচ্চ চার্জের সীমা ৮০ থেকে ১০০ শতাংশের মধ্যে নির্ধারণ করা যায়। গুগল পিক্সেল ফোনে রয়েছে অ্যাডাপটিভ চার্জিং ও ৮০ শতাংশ পর্যন্ত চার্জ সীমিত রাখার সুবিধা। স্যামসাং গ্যালাক্সির নতুন মডেলগুলোতেও ব্যাটারি সুরক্ষার জন্য চার্জের সর্বোচ্চ সীমা নির্ধারণের ব্যবস্থা রয়েছে। তবে দীর্ঘ সময় ফোন ব্যবহারের প্রয়োজন হলে চার্জের সীমা কমিয়ে রাখলে দিনের শেষে পর্যাপ্ত চার্জ নাও পাওয়া যেতে পারে।

২. ব্যাটারি পুরোপুরি শেষ করে চার্জ দেওয়া

আধুনিক স্মার্টফোনের ব্যাটারি পুরোপুরি শূন্য শতাংশে নামিয়ে তারপর চার্জ দেওয়ার প্রয়োজন নেই। বরং প্রয়োজন অনুযায়ী দিনে একাধিকবার চার্জ দেওয়া যায়। এতে ব্যাটারির কোনো ক্ষতি হয় না।

ব্যাটারির চার্জিং সাইকেল বলতে একবারে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ করাকে বোঝায় না। কয়েকবারে মিলিয়ে মোট ১০০ শতাংশ ব্যাটারি ব্যবহার করলেও একটি চার্জিং সাইকেল সম্পন্ন হয়।

তবে দীর্ঘদিন ফোন ব্যবহার না করে সংরক্ষণ করতে হলে ব্যাটারি পুরোপুরি শেষ অবস্থায় রাখা উচিত নয়। এ ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ চার্জ রেখে ফোন বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়।

৩. অতিরিক্ত গরম অবস্থায় চার্জ দেওয়া

ব্যাটারির জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয়গুলোর একটি হলো অতিরিক্ত তাপ। বিশেষ করে গরম আবহাওয়ায় গাড়ির ভেতরে ফোন রেখে দেওয়া কিংবা বালিশ বা কম্বলের নিচে রেখে চার্জ দিলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

আধুনিক স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে চার্জের গতি কমিয়ে দিতে পারে, এমনকি সাময়িকভাবে চার্জ বন্ধও করে দিতে পারে। তবে এসব ব্যবস্থা তাপের ক্ষতিকর প্রভাব পুরোপুরি প্রতিরোধ করতে পারে না। তাই চার্জ দেওয়ার সময় ফোন শক্ত ও সমতল জায়গায় রাখা উচিত। ফোন বেশি গরম হলে কভার খুলে রাখাও উপকারী হতে পারে।

৪. চার্জে লাগানো অবস্থায় ভারী কাজ করা

চার্জ দেওয়ার সময় ফোন কিছুটা গরম হওয়া স্বাভাবিক। এ অবস্থায় গেম খেলা, ভিডিও দেখা কিংবা ভারী অ্যাপ ব্যবহার করলে ফোনের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। দীর্ঘদিন এভাবে ব্যবহার করলে ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশেষ করে গেম খেলা, ভিডিও স্ট্রিমিং কিংবা বেশি শক্তি খরচ হয় এমন অ্যাপ ব্যবহারের সময় ফোন চার্জে না দেওয়াই ভালো। ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে চার্জার খুলে ভারী অ্যাপ বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। দ্রুত চার্জিং ও তারবিহীন চার্জিংয়ের সময়ও তুলনামূলক বেশি তাপ তৈরি হতে পারে। তাই ফোনে অতিরিক্ত তাপমাত্রার সতর্কবার্তা দেখালে চার্জার খুলে ঠান্ডা জায়গায় রাখা উচিত।

৫. ভুল চার্জার, তার বা চার্জিং ব্যবস্থা ব্যবহার

ফোনের ব্যাটারি ভালো রাখতে উপযুক্ত ও মানসম্মত চার্জার এবং চার্জিং তার ব্যবহার করা জরুরি। নিম্নমানের কিংবা ক্ষতিগ্রস্ত চার্জার ও তার ফোন অতিরিক্ত গরম করে দিতে পারে। এমনকি ক্ষতিগ্রস্ত তারের কারণে চার্জিং পোর্টেও অতিরিক্ত তাপ তৈরি হতে পারে।

তারবিহীন চার্জিংয়ের ক্ষেত্রেও কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। মোটা বা ধাতব কভার থাকলে চার্জিংয়ের গতি কমে যেতে পারে কিংবা চার্জিং বন্ধ হয়ে যেতে পারে। ফোন ও চার্জারের মাঝখানে কার্ড, চাবি বা অন্য কোনো বস্তু থাকলেও সমস্যা তৈরি হতে পারে। তাই তারবিহীন চার্জারের মাঝখানে ফোনটি সঠিকভাবে রাখতে হবে এবং অনুমোদিত বা মানসম্মত চার্জিং ব্যবস্থা ব্যবহার করতে হবে।

ব্যাটারি ভালো রাখার সহজ নিয়ম

স্মার্টফোনের ব্যাটারির আয়ু দীর্ঘ করতে চার্জের মাত্রা সবসময় শূন্য বা ১০০ শতাংশে না রেখে প্রয়োজন অনুযায়ী চার্জ দেওয়া, অতিরিক্ত তাপ এড়িয়ে চলা এবং মানসম্মত চার্জার ব্যবহার করা জরুরি। পাশাপাশি চার্জ দেওয়ার সময় ভারী অ্যাপ ব্যবহার না করার অভ্যাসও ব্যাটারির সুরক্ষায় সহায়ক হতে পারে।

সূত্র: এনগ্যাজেট

এসি/আপ্র/২৯/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

এআইয়ের নতুন আবিষ্কারে সংবেদনশীল তথ্য ফাঁসের শঙ্কা
২৮ নভেম্বর ২০২৬

এআইয়ের নতুন আবিষ্কারে সংবেদনশীল তথ্য ফাঁসের শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর হাতে এমন কিছু ‘বিস্ময়কর’ আবিষ্কারের তথ্য রয়েছে, যা আগামী ক...

উলবাচিয়া ব্যাকটেরিয়ায় ডেঙ্গু কমলো প্রায় ৬৯ শতাংশ
২৭ নভেম্বর ২০২৬

উলবাচিয়া ব্যাকটেরিয়ায় ডেঙ্গু কমলো প্রায় ৬৯ শতাংশ

কীটনাশক, ধোঁয়া কিংবা প্রচলিত মশা নিধন কার্যক্রম ছাড়াই ডেঙ্গু নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ব...

স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাড়ছে সাইবার হামলার ঝুঁকি
২৭ নভেম্বর ২০২৬

স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাড়ছে সাইবার হামলার ঝুঁকি

স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘আর্টেক্স’ নামের একটি প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের গুরুত্বপূর্...

জীবনের সিদ্ধান্তেও কিশোরদের নির্ভরতা বাড়ছে এআই চ্যাটবটে
২৫ নভেম্বর ২০২৬

জীবনের সিদ্ধান্তেও কিশোরদের নির্ভরতা বাড়ছে এআই চ্যাটবটে

পড়াশোনা, ব্যক্তিগত আগ্রহ থেকে শুরু করে জীবনের নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে