গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

শুটিং সেট থেকে রণবীরের গোপন ছবি ফাঁস

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৮ এএম ২০২৬
শুটিং সেট থেকে রণবীরের গোপন ছবি ফাঁস
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং। ‘ধুরন্ধর’ নিয়ে আকাশ ছোঁয়া সাফল্যের পর তার নতুন সিনেমা ‘প্রলয়’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। জম্বি থ্রিলার ঘরানার ছবিটির শুটিং চলছে।

সেই শুটিংয়ের সেট থেকে কিছু গোপন দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেসব ছবিতেই প্রকাশ্যে এসেছে রণবীরের একেবারে ভিন্ন এক লুক।

লম্বা চুল, মুখভর্তি দাড়ি আর কালো পোশাকে অভিনেতাকে দেখে চমকে উঠেছেন ভক্তরা।

গত আগস্টে শুরু হয় ‘প্রলয়’-এর শুটিং। এর কিছুদিন পরই সিনেমার সেট থেকে রণবীরের কয়েকটি ছবি ও দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া ছবিতে শুধু রণবীর নন, দেখা গেছে সহ-অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকেও।

রণবীরের এই নতুন অবতার নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। এর আগে ‘ধুরন্ধর’ সিনেমায় রুক্ষ ও দুর্ধর্ষ লুকে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। এবার ‘প্রলয়’-এও তার চেহারায় মিলেছে সেই আগ্রাসী ভাব।

এদিকে শুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়ার পর সিনেমাটির সেটে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের বোরিভলিতে কড়া নিরাপত্তার মধ্যে চলবে পরবর্তী শুটিং। সেখানে সাধারণ মানুষের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে।

রণবীরের নতুন লুক যাতে আগেভাগে আর প্রকাশ্যে না আসে, সে বিষয়েও সতর্ক থাকবেন সংশ্লিষ্টরা।

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পর ‘প্রলয়’ হতে যাচ্ছে রণবীরের পরবর্তী বড় সিনেমাগুলোর একটি। শুটিংয়ের দৃশ্য ফাঁস হলেও এতে ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল আরো বেড়েছে।

এসি/আপ্র/২৯/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

বাঁধনের ওপর হামলায় তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত
২৯ নভেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলায় তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়...

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি
২৮ নভেম্বর ২০২৬

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি

সুন্দরী প্রতিযোগীতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংল...

সারা অর্জুনের নতুন চমক
২৮ নভেম্বর ২০২৬

সারা অর্জুনের নতুন চমক

যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী সারা অর্জুন। এটি...

চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর
২৮ নভেম্বর ২০২৬

চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর

নতুন সিনেমা ‘ইথা’র জন্য ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এতে সিনেমার শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে