গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক অ্যাকাউন্ট স্থগিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৯ এএম ২০২৬
অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক অ্যাকাউন্ট স্থগিত
ছবি

ছবি সংগৃহীত

অস্বাভাবিক লেনদেন শনাক্ত হওয়ায় গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক এমএফএস অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে।

এসব অ্যাকাউন্ট কত দিন বন্ধ থাকবে কিংবা কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরবর্তী কয়েক দিনের মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এ সময় সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করেনি।

এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত বুধবার গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সন্দেহজনক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো বন্ধ বা স্থগিত করা হয়েছে।

এসি/আপ্র/২৯/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বেড়েছে চাল-তেলের দাম
২৭ নভেম্বর ২০২৬

এবার বেড়েছে চাল-তেলের দাম

গেল কিছুদিন বৃষ্টির কারণে ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বাজারে সরবারহ কমে সবজি কিছুটা বেশি দ...

লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছে সরকার
২৬ নভেম্বর ২০২৬

লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছে সরকার

ভোজ্যতেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে বাণ...

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর
২৫ নভেম্বর ২০২৬

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর

আগামী রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনব...

পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
২৫ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে