গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মেনু

এবার বেড়েছে চাল-তেলের দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৯ এএম ২০২৬
এবার বেড়েছে চাল-তেলের দাম
ছবি

ছবি সংগৃহীত

গেল কিছুদিন বৃষ্টির কারণে ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বাজারে সরবারহ কমে সবজি কিছুটা বেশি দাকে বিক্রি হচ্ছে। একইসঙ্গে চাল, তেল, মাছ দাম বেড়েছে। নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে প্রতি কেজিতে আগের তুলনায় ১ থেকে ৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে, গত ১৫ দিনে মুরগি ও ডিমের দাম কমেছে।

এদিকে লিটারপ্রতি তিন টাকা বাড়লেও রাজধানীর বাজারে স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বেশিরভাগ দোকানে তেল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে আগের দামেই।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাজারের এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা ১০০ থেকে ১২০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, শসা (হাইব্রিড) প্রতি কেজি ১০০ টাকা, শসা (দেশি) প্রতি কেজি ১২০ টাকা, শিম প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মুলা প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৯০ টাকা, ফুলকপি (মাঝারি) প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি (মাঝারি) প্রতি পিস ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, কঁচু প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল, চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, শালগম প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাড্ডার একটি বাজারে বেসরকারি চাকরিজীবী রহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগেও সবজির দাম কমে এসেছিল কিন্তু এখন আবার সবজির বাড়তি দাম। আজকের বাজারে বলতে গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই, শুধুমাত্র পেঁপের কেজি ৪০ টাকা, বাকি সব ধরনের সবজি আজকে থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু কিছু সবজি ১০০ টাকারও বেশি। দাম বেশি হওয়ার কারণে এক কেজির সবজি আধা কেজি করে কিনলাম। ‌

রামপুরা বাজারের ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, বলতে গেলে শীত মৌসুম শুরু হচ্ছে, এ সময় থাকবে সবজির দাম সবচেয়ে কম। আজকের বাজারে বাড়তি দামে সবজি কিনতে হলো। শীতের সময় সবজির সর্বোচ্চ কম দাম থাকার কথা, অথচ এখনো সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার ঘরে। ‌

সবজির দাম বৃদ্ধির কারণ জানিয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, কয়েকদিন আগের আকস্মিক বৃষ্টির কারণে ফসলের ক্ষেতে সবজিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে, যে কারণে সবজির দাম বাড়তি চাচ্ছে। তবে সব সময় এটা থাকবে না।

মাছের বাজারে গিয়ে দেখা যায়, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি। কাতলা মাছের দাম ৩০০ টাকা থেকে শুরু আর বড় আকারের কাতলা কিনতে গুনতে হচ্ছে অন্তত ৫০০ টাকা কেজি।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল মাছ ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের চেয়ে মাছের দাম একটু বেশি থাকে। ১০ থেকে ২০ টাকা তফাৎ থাকে। আর মাছের দাম গত সপ্তাহে তুলনায় বেশি কমেনি আবার বেশি বাড়েনি। দাম বাড়লে আমাদের সমস্যা হয়। বেশি পুঁজি লাগে।

দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছের দাম ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বাইন মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে। দেশি শিং মাছের কেজি ১ হাজার টাকা। আর সাগরের পাঙ্গাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।

তবে, অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। অপরদিকে ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা।

রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এসি/আপ্র/২৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছে সরকার
২৬ নভেম্বর ২০২৬

লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছে সরকার

ভোজ্যতেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে বাণ...

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর
২৫ নভেম্বর ২০২৬

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর

আগামী রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনব...

পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
২৫ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভো...

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের
২৪ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে