গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মেনু

গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ায় ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৮ এএম ২০২৬
গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ায় ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী
ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী -ছবি সংগৃহীত

বারবার হোঁচট খাওয়ার কারণেই বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ সমস্যার সুরাহা না হওয়ায় দেশে বারবার ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ ডা. মিলনের মা তাঁর সন্তানের আত্মত্যাগের সরকারি স্বীকৃতির দাবি জানান।

রিজভী বলেন, গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অপেক্ষাকৃত কার্যকর। কিন্তু আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় গিয়ে নিজেরাই এ ব্যবস্থা বাতিল করেছে। মূলত অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছিল।

তিনি আরো বলেন, বিশ্বের সব দেশে গণতন্ত্রের চেহারা এক রকম নয়। প্রতিটি দেশের কাঠামো অনুযায়ী গণতন্ত্রের ধরন ভিন্ন হতে পারে। ১৭ বছর ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচারীরা। জাসদের গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডেরও একটি চিহ্নিত ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গোপালগঞ্জে একযোগে ৬ বিএনপি নেতার পদত্যাগ
২৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে একযোগে ৬ বিএনপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়ে একযোগে বিএনপির...

আটকের পর আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন
২৫ নভেম্বর ২০২৬

আটকের পর আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে...

আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে দীর্ঘমেয়াদি রূপরেখা চান নাহিদ
২৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে দীর্ঘমেয়াদি রূপরেখা চান নাহিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সম্পর্কসহ জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু ম...

পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরলে এগোনো সম্ভব নয়: সাকি
২৩ নভেম্বর ২০২৬

পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরলে এগোনো সম্ভব নয়: সাকি

পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে